হজরতপুর পঞ্চায়েতের নিচ কাদামা গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ তাঁরা অনেকেই ভোট দিতে পারেননি। বুথে প্রায় ৩০০ ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল বলেও অভিযোগ জানান তাঁরা। তাছাড়া, মহিলাদের অনেকে বলেন, তাঁদের স্বামীদের প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা বাড়িতে এসে ভোটের পরদিনও মারধর করছে বলে কান্নায় ভেঙে পড়েন গ্রামের মহিলারা। এদিন সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের বাড়িতে ঘুরে ঘুরে তাঁদের আশ্বস্ত করেন। এরপর প্রশাসনকে হস্তক্ষেপ করার দাবি জানালে পুলিশের সাথে ঝামেলা শুরু হয় বিজেপি রাজ্য সভাপতির। পুলিশের মতে, সুকান্ত যাদের আক্রান্ত হবার কথা বলছেন তাঁরা কেউ এই এলাকার বাসিন্দা নয়। পাল্টা সুকান্ত মজুমদার পুলিশকে দায়িত্বহীন বলে কটাক্ষ করেন
পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত অশান্তি ছড়িয়েছে। জেলায় জেলায় লাগামহীন সন্ত্রাসে অগ্নিগর্ভ বাংলা। ছাপ্পা ভোট, ব্যালট ভাঙচুর সহ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই ঘটনায় এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একই কথা বলেছিলেন। এবার সেই সুরই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। অধীর অবশ্য শুধু পুলিশকে দোষারোপ করেছিলেন। সুকান্ত আরও একধাপ এগিয়ে সরাসরি তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন, ভাইপোর নির্দেশে নকল ব্যালটে ভোট হবে।
বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপে প্রার্থীদের সমর্থনে মিছিলে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর ওই মিছিল থেকেই একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। জানা গিয়েছে, আজ শ্যামপুর বাজার থেকে রাওতারা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত ভোটের আবহে ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যসভা নির্বাচনের। আগামী ২৪ জুলাই রয়েছে ভোটপর্ব। ছয়টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন হবে। কিন্তু এরইমধ্যে রাজ্যসভায় যাওয়া নিয়ে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়- আসন এক দাবিদার তিনজন, শেষ পর্যন্ত টিকিট কে পাবেন তা নিয়ে হচ্ছে জলঘোলা।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে প্রচারাভিযান শুরু করেছেন তিনি। অথচ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে, মমতার প্রচারে নামার কৃতিত্ব আসলে তাঁর এবং বিজেপি দলের। কেন এমন বললেন তিনি?