Mithun Chakraborty: আসন ১ দাবিদার ৩, রাজ্যসভা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! টিকিট পাবেন মিঠুন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের আবহে ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যসভা নির্বাচনের। আগামী ২৪ জুলাই রয়েছে ভোটপর্ব। ছয়টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন হবে। কিন্তু এরইমধ্যে রাজ্যসভায় যাওয়া নিয়ে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়- আসন এক দাবিদার তিনজন, শেষ পর্যন্ত টিকিট কে পাবেন তা নিয়ে হচ্ছে জলঘোলা।

আরও পড়ুন: পিছোতে পারে বিরোধী বৈঠকের দিন-স্থান, এবার আয়োজকের ভূমিকায় Congress!

রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা ১৬। এর মধ্যে ছয়টি আসনে ভোট হবে। আগামী ১৮ আগস্ট এই আসনগুলির মেয়াদ শেষ হচ্ছে। এছাড়া, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হবে। জানা গিয়েছে, বিজেপি তাঁদের সদস্য পাঠাবে রাজ্যসভায়। কিন্তু একাধিক গোষ্ঠীর জেরেই দেখা দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই তিন গোষ্ঠীর তিন আলাদা মুখ রয়েছে। কারা এই তিনটে মুখ?

আসন ১ দাবিদার ৩, রাজ্যসভা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! টিকিট পাবেন মিঠুন?
আসন ১ দাবিদার ৩, রাজ্যসভা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! টিকিট পাবেন মিঠুন?

রাজ্যসভার প্রাক্তন সদস্য স্বপন দাশগুপ্ত সুকান্ত মজুমদারের গোষ্ঠীর বলেই পরিচিত। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি আবার শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর। এছাড়া দিলীপ ঘোষের গোষ্ঠীর লোক অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ২১-এর নির্বাচনে বোলপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহার কাছে বিরাট ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তিনজনই রাজ্যসভার টিকিট পেতে চান। একটি আসনে জয় পেতে পর্যাপ্ত আসন রয়েছে বিজেপির হাতে। তবে কোন গোষ্ঠীর ভাগ্যে শিকেয় ছেড়ে তা কেবল সময়ের অপেক্ষা।

আসন ১ দাবিদার ৩, রাজ্যসভা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! টিকিট পাবেন মিঠুন?

উল্লেখ্য, রাজ্যসভায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায়ের আসন খালি হচ্ছে। কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্যের মেয়াদ ফুরোচ্ছে। লুইজিনহো ফেলেইরোর আসনটি খালি রয়েছে। কার্যকালের মেয়াদ ফুরনোর আগেই তিনি সাংসদ পদ ছেড়ে দিয়েছেন। গত ১১ এপ্রিল থেকেই রাজ্যসভায় তাঁর আসন ফাঁকা পড়ে রয়েছে। আগামী ২৪ জুলাই সকাল ৯ টা থেকে ৪ টে পর্যন্ত ভোটপর্ব চলবে। একইদিনে ভোট গণনা হবে। ২৪ তারিখ বিকেল ৫ টা থেকে শুরু হবে এই প্রক্রিয়া। ২৬ জুলাইয়ের মধ্যে গোটা রাজ্যসভা নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।

আসন ১ দাবিদার ৩, রাজ্যসভা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! টিকিট পাবেন মিঠুন?

আসন ১ দাবিদার ৩, রাজ্যসভা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! টিকিট পাবেন মিঠুন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন