‘এই নির্বাচন উপহাস মাত্র’, পঞ্চায়েতের ভোটপর্বে ‘সন্ত্রাস’ নিয়ে সরব Sukanta Majumdar

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। জেলায় জেলায় লাগামহীন সন্ত্রাসে অগ্নিগর্ভ বাংলা। ছাপ্পা ভোট, ব্যালট ভাঙচুর সহ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই ঘটনায় এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের শুরু থেকেই ‘অগ্নিগর্ভ’ বাংলা, লাগামহীন সন্ত্রাসে চড়ছে অশান্তির পারদ

সুকান্ত মজুমদার তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে তৃণমূলের গুন্ডাবাহিনী খুন করল।’ এনিয়ে মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে প্রশ্ন করেন, ‘এই কারণেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরোধিতা করছিলেন যাতে তার গুন্ডারা বিরোধী কার্যকর্তাদের হত্যা করতে পারে?’ আরও একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘TMC গুন্ডামির সব সীমা অতিক্রম করেছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ব্যালট লুট করে গণতন্ত্রের হত্যা করছে।’ বিজেপির রাজ্য সভাপতির দাবি, ‘এই পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ উপহাস মাত্র। আদালতের নির্দেশ মানা হচ্ছে না।’

'এই নির্বাচন উপহাস মাত্র', ভোটপর্বে 'সন্ত্রাস' নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি Sukanta Majumdar

ভোটের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তারক্তি কাণ্ড। ব্যালট ভাঙচুর, ছাপ্পা ভোট, রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মারধর, একের পর এক অভিযোগে রণক্ষেত্র বাংলা। দিনহাটার ১৩০ নম্বর বুথে ব্যালট বাক্স ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে টুইট করেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, ‘‌দিদি এবং তাঁর দুষ্কৃতীরা এভাবেই ভোটকে প্রহসনে পরিণত করেছে।’

'এই নির্বাচন উপহাস মাত্র', ভোটপর্বে 'সন্ত্রাস' নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি Sukanta Majumdar

প্রসঙ্গত, শনিবাসরীয় ভোটদিবসের প্রথমার্ধ শেষ হল। প্রথম পাঁচ ঘন্টাতেই হিংসার বলি ৭ জন। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী ভোট পড়েছে ২২.৬০ শতাংশ। রাজ্যের আনাচে কানাচে থেকে সামনে আসছে একের পর এক অশান্তির ঘটনা। পঞ্চায়েত ভোটে রাজ্যে ৮২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও সম্পূর্ণ বাহিনী আসেনি বলেই জানা গিয়েছে।

‘এই নির্বাচন উপহাস মাত্র’, ভোটপর্বে ‘সন্ত্রাস’ নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি Sukanta Majumdar

'এই নির্বাচন উপহাস মাত্র', ভোটপর্বে 'সন্ত্রাস' নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি Sukanta Majumdar
‘এই নির্বাচন উপহাস মাত্র’, ভোটপর্বে ‘সন্ত্রাস’ নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি Sukanta Majumdar

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত