৭৭ তম স্বাধীনতা দিবসে উত্তর কলকাতার বিজেপির প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী ছাড়াও আরও অনেক প্রথম সারির গেরুয়া নেতানেত্রীরা। পতাকা উত্তোলনের পর সুকান্ত মজুমদার জানান, তিনি 'মোদীযুগে’ বাস করতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান।
আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুক্রবার থেকেই শুরু করে দিতে চলেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন রাজ্যে। রবিবার ফিরে যাওয়ার দিনই আবার কলকাতায় ডেকেছেন বৈঠক। সেই বৈঠকে অবশ্যই উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাড্ডার গোটা সফরেই ছায়াসঙ্গী হিসেবে থাকবেন তিনি। সেই বৈঠকে ইতিমধ্যেই ডাক পেয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু, সদ্য সর্বভারতীয় সহ-সভাপতি পদ হারানো দিলীপ ঘোষকে কি নাড্ডার বৈঠকে ডেকেছে গেরুয়া শিবির?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে নদিয়ার হাঁসখালি বগুলার ছেলে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ তুলেছে স্বপ্নদীপের পরিবার। আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগও দায়ের করেছেন বাবা রমাপ্রসাদ কুণ্ডু। এবার স্বপ্নদীপের মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মতে, প্রশাসনিক মদতেই বিশ্ববিদ্যালয়ে র্যাগিং চলছে। একই সঙ্গে স্বপ্নদীপের পরিবারকে আইনি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন সুকান্ত।
২৪-এর ভোটে কোনও ফাঁক ফোকড় রাখতে চাইছে না বাংলার পদ্ম শিবির। দক্ষিণ কলকাতার জন্য যাদবপুর সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছিল। এর চারদিনের মধ্যেই জেলা সভাপতি বদল করা হল। নতুন সভাপতি নিয়োগ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
চীনের সঙ্গে হাত মিলিয়ে কোভিড সংক্রান্ত ভুয়ো প্রচারের পরিকল্পনা করছেন সিপিআইএম নেতা প্রকাশ কারাত? বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কারাত ও থটওয়ার্কসের প্রতিষ্ঠাতা নেভিল রায় সিংগামের ইমেল মারফত আলাপচারিতা ফাঁস করলেন বালুরঘাটের সাংসদ। ব্যাপারটা ঠিক কী?
বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আবেদনে সাড়া দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সারা দেশের ৫০৮ টি স্টেশনের পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পে নবরূপে আজ সংযুক্ত হল বাংলার আরো একটি স্টেশন, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট! একথা আজ এক বার্তায় জানালেন খোদ সুকান্ত মজুমদার।
পূর্ব ঘোষণা মতোই আজ, রবিবার ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৫০৮টি রেল স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভার্চুয়ালি বক্তব্য রেখে ‘অমৃত ভারত’ প্রকল্পের সূচনা করেন তিনি। যে কারণে শিয়ালদহ স্টেশনেও আয়োজন করা হয় একটি অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।