কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে নিজের কেন্দ্রের মানুষের স্বার্থে একাধিক দাবি জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেইমতো আগেই বালুরঘাট স্টেশনকে ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেয় রেলমন্ত্রক। আর এবার সুকান্তর আরেকটি দাবি অনুযায়ী, বালুরঘাট-হিলি রেল প্রকল্পে বরাদ্দ করা হল আরও ১৫৫ কোটি। এর জন্য সুকান্ত মজুমদার রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
দেশজুড়ে স্বাধীনতা ১৫ই অগস্ট পালিত হলেও কিন্তু নদীয়া ও বালুরঘাটের স্বাধীনতা দিবস পালন হয় ঠিক আড়াই দিন পর অর্থাৎ ১৮ই অগস্ট। আর সেই কারণেই আজ বালুরঘাটের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বালুরঘাট হাইস্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত নির্বাচন ঘিরে সরগরম হয়েছে রাজ্য-রাজনীতি। এখনও কার্যত রেশ বজায় রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আহত হয়েছেন। দক্ষিণ দিনাজপুরের এক বিজেপি নেতা তৃণমূল দুষ্কৃতীদের হাতে জখম হয়েছেন। আজ তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নির্মিত "10 KVA Silent Generator" -এর শুভ উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ড. সুকান্ত মজুমদার মহাশয়।খুধির হাওয়া স্কুল কর্তিপক্ষ থেকে ছাত্র ছাত্রী সহ এলাকার বাসিন্দাদের মধ্যে।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বরাবরই নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করে চলেন। আট থেকে আশি, নির্বাচনী এলাকার সকলের সমস্যা দূর করার চেষ্টা করেছেন। তারই আরও একটি নিদর্শন দেখা গেল আজ। শিক্ষার্থীদের সুবিধার্থে হাইস্কুলে বসল জেনারেটর।
আজ, ১৬ই অগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণদিবস। সেই উপলক্ষ্যে বালুরঘাট বিজেপির কার্যালয়ে আয়োজন করা হয় একটি স্মরণসভা। সেখানে উপস্থিত থেকে অটল বিহারী বাজপেয়ীর প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী ও বুধরাই টুডু সহ বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন সুকান্ত মজুমদার।