Sukanta Majumdar: মোদিজিই ক্ষমতায় আসছেন, দেখবেন আর লুচির মতো ফুলবেন, মমতাকে পাল্টা দিলেন সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার নেতাজী ইন্ডোরে আয়োজিত ইমাম মোয়াজ্জেমদের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদিজির মেয়াদ আর মাত্র ৬ মাস! এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক কী বলেছেন বালুরঘাটের সাংসদ?

আরও পড়ুন: রাজনৈতিক আদর্শের আড়ালে বিকৃত বাসনাকে চরিতার্থ করা হচ্ছে, যাদবপুর নিয়ে ফের সরব সুকান্ত

সুকান্ত মজুমদার সাফ জানিয়ে দিলেন, “আগামী বছর লোকসভার পরে দেখা যাবে, মোদিজিই ক্ষমতায় আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দেখবেন আর লুচির মতো ফুলবেন! আর কিছু করার নেই ওনার।” অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ভারতবর্ষে মোদিজির মেয়াদ আর মাত্র ৬ মাস, আমার একটাই খিদে, বিজেপি হঠাও, ইন্ডিয়া বাঁচাও!”

kolkata west bengal bjp president and mp sukanta majumdar interacts with media

যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়েও বারংবার সরব হতে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকে। তাঁর মতে, কিছু বাম-অতিবাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে খারাপ করছে। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, “কিছু বাম অতিবাম সংগঠন এই কাজের সঙ্গে যুক্ত। আর এঁদের বাড়বাড়ন্ত হয়েছে রাজ্য সরকারের মদতে। দরকার পড়লে এঁরা একে অপরকে সাহায্য করে। নো ভোট টু বিজেপি প্রচার করেছিল এই অতিবাম সংগঠনই। যে ছাত্র ইউনিয়ন ছাত্রদের সাহায্য করতে পারে না। তাঁদের রেখে কী লাভ! আমি একজন শিক্ষক হিসেবে অত্যন্ত আতঙ্কিত এবং ভয়ার্ত”।

94977333

মোদিজিই ক্ষমতায় আসছেন, দেখবেন আর লুচির মতো ফুলবেন, মমতাকে পাল্টা দিলেন সুকান্ত

sukanta majumdar one one

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত