Sukanta Majumdar: রাজনৈতিক আদর্শের আড়ালে বিকৃত বাসনাকে চরিতার্থ করা হচ্ছে, যাদবপুর নিয়ে ফের সরব সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে সরব হলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মতে, রাজনৈতিক আদর্শের আড়ালে বিকৃত বাসনাকে চরিতার্থ করছে কিছু বাম-অতিবাম সংগঠনের পড়ুয়ারা। সঙ্গে তিনি এও জানান, র‍্যাগিং নির্মূল করতে বিজেপি তাঁদের কর্মসূচি চালিয়ে যাবে।

আরও পড়ুন: যাদবপুরে মাওবাদী কার্যকলাপের অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ Suvendu Adhikari

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। র‍্যাগিংয়ের ফলেই নদীয়ার বগুলা গ্রামের সেই কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই ১৩ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে জানা গিয়েছে, যাদবপুরের মতো অন্যতম খ্যাতামানা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবাধে চলে মাদক সেবন, মদ্যপান। যাদবপুর নিয়ে আরও একবার সোচ্চার হলেন সুকান্ত মজুমদার।

রাজনৈতিক আদর্শের আড়ালে বিকৃত বাসনাকে চরিতার্থ করা হচ্ছে, যাদবপুর নিয়ে ফের সরব সুকান্ত

সল্টলেকে বিজেপির পার্টি অফিসে করা সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন, “কিছু বাম অতিবাম সংগঠন এই কাজের সঙ্গে যুক্ত। আর এঁদের বাড়বাড়ন্ত হয়েছে রাজ্য সরকারের মদতে। দরকার পড়লে এঁরা একে অপরকে সাহায্য করে। নো ভোট টু বিজেপি প্রচার করেছিল এই অতিবাম সংগঠনই। যে ছাত্র ইউনিয়ন ছাত্রদের সাহায্য করতে পারে না। তাঁদের রেখে কী লাভ! আমি একজন শিক্ষক হিসেবে অত্যন্ত আতঙ্কিত এবং ভয়ার্ত।“

রাজনৈতিক আদর্শের আড়ালে বিকৃত বাসনাকে চরিতার্থ করা হচ্ছে, যাদবপুর নিয়ে ফের সরব সুকান্ত
রাজনৈতিক আদর্শের আড়ালে বিকৃত বাসনাকে চরিতার্থ করা হচ্ছে, যাদবপুর নিয়ে ফের সরব সুকান্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়েও বিজেপি রাজ্য সভাপতি বলেন, “বিশ্ববিদ্যালয় চত্বর থেকে যে সব খবর সামনে আসছে, যেমন মাদক সেবন, মদ্যপান তা সত্যিই আপত্তিকর। ক্যামেরার সামনে অনেক পড়ুয়া বলছেন তাঁদের বিশ্ববিদ্যালয়ে মদ্যপান করার অধিকার রয়েছে। তাতে এঁদের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কিনা বা চিনের যোগ রয়েছে কিনা তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে। আদালতে আমরা সেই দাবিই রেখেছি।“

রাজনৈতিক আদর্শের আড়ালে বিকৃত বাসনাকে চরিতার্থ করা হচ্ছে, যাদবপুর নিয়ে ফের সরব সুকান্ত

রাজনৈতিক আদর্শের আড়ালে বিকৃত বাসনাকে চরিতার্থ করা হচ্ছে, যাদবপুর নিয়ে ফের সরব সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত