নজরবন্দি ব্যুরো: রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বরাবরই নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করে চলেন। আট থেকে আশি, নির্বাচনী এলাকার সকলের সমস্যা দূর করার চেষ্টা করেছেন। তারই আরও একটি নিদর্শন দেখা গেল আজ। শিক্ষার্থীদের সুবিধার্থে হাইস্কুলে বসল জেনারেটর।
আরও পড়ুন: বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর


দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বঙ্গ বিজেপির সভাপতিও বটে। নির্বাচনী কেন্দ্রের পতিরাম হাইস্কুলে সাংসদ তহবিল থেকে ৩ লক্ষ টাকা ব্যয়ে “10 KVA Silent Generator” বসানো হয়েছে। বৃহস্পতিবার এর উদ্বোধন করলেন খোদ সুকান্ত মজুমদার। এদিন সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই বিদ্যালয়ে পৌঁছে যান তিনি। পড়ুয়ারদের মধ্যে থেকেই কয়েকজন তাঁকে উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করে। বিজেপি সাংসদের এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার। সেইসময়েই নিজের জেলায় একাধিক রুটে রেল পরিষেবা চালু করার পাশাপাশি একগুচ্ছ দাবি জানিয়েছেন তিনি। আলোচনার পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে একটি দাবিপত্র তুলে দিয়েছেন তিনি।



উল্লেখ্য, চিকিৎসার জন্য বাংলা থেকে বহু মানুষ ভেলোর গিয়ে থাকেন। কিন্তু বালুরঘাট থেকে ভেলোরের কাটপাটি স্টেশন পর্যন্ত সেই অর্থে ট্রেন পরিষেবা নেই। ফলে সেখানকার মানুষদের সমস্যায় পড়তে হয়। তাই রেলমন্ত্রীর কাছে বালুরঘাট থেকে কাটপাটি পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার।
শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ভাবনা সুকান্তর, সাংসদ তহবিলের টাকায় বসল জেনারেটর








