Sukanta Majumdar: বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ, ১৬ই অগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণদিবস। সেই উপলক্ষ্যে বালুরঘাট বিজেপির কার্যালয়ে আয়োজন করা হয় একটি স্মরণসভা। সেখানে উপস্থিত থেকে অটল বিহারী বাজপেয়ীর প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী ও বুধরাই টুডু সহ বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: বাজপেয়ীর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণদিবসে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সহ আরও অনেক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি, ট্যুইটারেও অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান মোদী। তিনি লেখেন, “আমি ভারতের ১৪০ কোটি জনের সঙ্গে যোগ দিয়ে এই পুণ্য তিথিতে শ্রদ্ধা জানাচ্ছি অবিস্মরণীয় অটলজিকে। তাঁর নেতৃত্বের সুফল দারুণ ভাবে পেয়েছে ভারত। দেশের প্রগতিতে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছিলেন এবং বিবিধ ক্ষেত্রে দেশকে একবিংশ শতাব্দীতে পৌঁছে দিয়েছিলেন”।

বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর
বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর

ট্যুইটে শ্রদ্ধা জানান সুকান্ত মজুমদারও। তিনি লেখেন, “ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তার পথ প্রদর্শক, আমাদের প্রেরণা ভারতরত্ন, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারি বাজপেয়ী জীর প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম”।

১৯২৪ সালের ২৫শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী। মৃত্যু হয় ২০১৮ সালের আজকেরই তারিখে। বাবাসাহেব আপ্টের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে ১৯৩৯ সালে আরএসএস-এ যোগদান করেন তিনি। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করায় বাজপেয়ী ও তাঁর দাদা প্রেম-কে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। ১৯৪৭ সালে আরএসএস-এর প্রচারক হিসাবে কাজ শুরু করেন তিনি। কাজ করেছেন ‘রাষ্ট্রধর্ম’ সংবাদপত্রে। ১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের জন্য শপথ নেন বাজপেয়ী। ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯-২০০৪ সাল এই তিন দফায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর
বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর

রাজনীতির পাশাপাশি অটল বিহারী বাজপেয়ী ছিলেন একজন কবি। তাঁর লেখা কবিতা হিন্দি পাঠকমহলে যথেষ্ট সমাদৃত। এক সাক্ষাৎকারে অটল বিহারী বলেছিলেন, “রাজনীতিতে আমার কোনও উৎসাহ নেই, আমি তো চাই কবি হতে!” পেয়েছেন ভারত রত্ন এবং পদ্মভূষণের মতো সর্বোচ্চ পুরষ্কার।

বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর
বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর

বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর

বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর
বাজপেয়ীর প্রয়াণদিবসে বালুরঘাট বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন সুকান্তর

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত