Atal Bihari Vajpayee: বাজপেয়ীর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ১৬ই অগস্ট, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কবি অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণবিদস। ২০১৮ সালের আজকের দিনেই ৯৩ বছর বয়সে মৃত্যু হয়েছিল তাঁর। আর সেই কারণেই আজ, বুধবার অটল সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সহ আরও অনেক কেন্দ্রীয় নেতা।

আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বাম নেতা সূর্যকান্ত মিশ্র

স্বাধীনতা দিবসের পরের দিন সকালেই অটল সমাধিস্থলে পৌঁছে যান নরেন্দ্র মোদী। পুষ্পস্তবক দিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুও। পাশাপাশি, ট্যুইটারেও অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান মোদী। তিনি লেখেন, “আমি ভারতের ১৪০ কোটি জনের সঙ্গে যোগ দিয়ে এই পুণ্য তিথিতে শ্রদ্ধা জানাচ্ছি অবিস্মরণীয় অটলজিকে। তাঁর নেতৃত্বের সুফল দারুণ ভাবে পেয়েছে ভারত। দেশের প্রগতিতে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। এবং বিবিধ ক্ষেত্রে তাকে একবিংশ শতাব্দীতে পৌঁছে দিয়েছিলেন”।

বাজপেয়ীর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

১৯৯৬ সালে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হন অটলবিহারী বাজপেয়ী। এরপর ১৯৯৮ ও ১৯৯৯-২০০৪ সালে পর পর তিন দফায় প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৪৪ সালে আরএসএসে যোগ দেন তিনি। কাজ করেছেন ‘রাষ্ট্রধর্ম’ সংবাদপত্রে। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর আমলে গ্রেফতারও হন বিজেপির নেতা। পেয়েছেন ভারত রত্ন এবং পদ্মভূষণের মতো সর্বোচ্চ পুরষ্কার।

বাজপেয়ীর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর
বাজপেয়ীর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

বাজপেয়ীর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

বাজপেয়ীর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর
বাজপেয়ীর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত