নজরবন্দি ব্যুরো: হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র। বুধবার শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ধৃতদের সবার বয়ান এক! সেই রাতে ৪ বার জিবি মিটিং, দেওয়া হয় পুলিশি জেরার মহড়া?
আলিমুদ্দিন সূত্রে খবর, আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চেক আপের জন্য কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে। আপাতত স্থিতিশীল আছেন তিনি।

কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক । তার মাত্র কয়েক দিনের ব্যবধানেই এবার হাসপাতালে খোদ সূর্যকান্তবাবু নিজেই।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বাম নেতা সূর্যকান্ত মিশ্র

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু এবার হঠাৎ বুকে ব্যথা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হলেন তিনি।




