Sukanta Majumdar: পঞ্চায়েতে আহত কর্মীদের দুয়ারে সুকান্ত, লোকসভার লড়াই জিততে ফোকাস সংগঠনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন ঘিরে সরগরম হয়েছে রাজ্য-রাজনীতি। এখনও কার্যত রেশ বজায় রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আহত হয়েছেন। দক্ষিণ দিনাজপুরের এক বিজেপি নেতা তৃণমূল দুষ্কৃতীদের হাতে জখম হয়েছেন। আজ তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ভাবনা সুকান্তর, সাংসদ তহবিলের টাকায় বসল জেনারেটর

দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার ৩ নম্বর মন্ডল সভাপতি গণেশ সরকার। তৃণমূল দুষ্কৃতীদের হাতে আহত হন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় নিজের বাড়িতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) আহত মণ্ডল সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে যান বালুরঘাট সাংসদ। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

পঞ্চায়েতে আহত কর্মীদের দুয়ারে সুকান্ত, লোকসভার লড়াই জিততে ফোকাস সংগঠনে

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে এসেছে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। রক্ত ঝরেছে পঞ্চায়েতে। প্রাণ গিয়েছে একাধিকের। তৃণমূলের বিরুদ্ধে ভোট হিংসার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

পঞ্চায়েতে আহত কর্মীদের দুয়ারে সুকান্ত, লোকসভার লড়াই জিততে ফোকাস সংগঠনে

উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচন। ২৪-এর ভোটকে পাখির চোখ করেই প্রস্তুতি শুরু করেছে বঙ্গবিজেপি। নজরে দলের সংগঠন। বিজেপির নিচুতলার কর্মীদের সক্রিয় একাগ্রতা জাগ্রত করতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করেছে উচ্চ নেতৃত্ব। সংসদের বাদল অধিবেশনে দিল্লিতে ছিলেন সুকান্ত মজুমদার। সেইসময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেছিলেন তিনি। পঞ্চায়েতে বিজেপির ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন মোদী। এবার বঙ্গ বিজেপির লক্ষ্য লোকসভা নির্বাচন।

পঞ্চায়েতে আহত কর্মীদের দুয়ারে সুকান্ত, লোকসভার লড়াই জিততে ফোকাস সংগঠনে

পঞ্চায়েতে আহত কর্মীদের দুয়ারে সুকান্ত, লোকসভার লড়াই জিততে ফোকাস সংগঠনে
পঞ্চায়েতে আহত কর্মীদের দুয়ারে সুকান্ত, লোকসভার লড়াই জিততে ফোকাস সংগঠনে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন