নজরবন্দি ব্যুরো: দেশজুড়ে স্বাধীনতা ১৫ই অগস্ট পালিত হলেও কিন্তু নদীয়া ও বালুরঘাটের স্বাধীনতা দিবস পালন হয় ঠিক আড়াই দিন পর অর্থাৎ ১৮ই অগস্ট। আর সেই কারণেই আজ বালুরঘাটের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বালুরঘাট হাইস্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: যাদবপুরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি যুবমোর্চার ধর্নামঞ্চ খুলে দিল পুলিশ!
কিন্তু জানেন কি কেন বালুরঘাটের স্বাধীনতা দিবস ১৮ই অগস্ট পালন করা হয়? ১৯৪৭ সালের ১৫ই অগস্ট স্বাধীনতার স্বাদ গোটা দেশ পেলেও নদীয়া ও বালুরঘাটের একাংশ তা পায়নি। কারণ, সেই অঞ্চলগুলি তখনও ছিল তৎকালীন ইস্ট পাকিস্তানের অন্তর্গত। এমনকি, ঐতিহাসিকদের মতে, ১৫ই অগস্ট নদীয়া ও বালুরঘাটে উড়েছিল পাকিস্তানের পতাকা।
এরপর সংশিষ্ট অঞ্চলের বাসিন্দারা প্রতিবাদে সরব হন। ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটনের সঙ্গে রাজা কথা বলেন। পরিবর্তন করা হয় ভারতের ম্যাপ অর্থাৎ র্যাডক্লিফ লাইন। আর এই কাজে সময় লেগেছিল আড়াই দিন। ১৮ই অগস্ট সকালে স্বাধীনতার স্বাদ পায় এই দুই এলাকা। ওড়ে জাতীয় পতাকা।
তবে হ্যাঁ, প্রথম থেকেই ১৮ই অগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের অনুমতি মেলেনি। দীর্ঘদিন ধরে এই দাবিতে সরব হন স্থানীয়রা। পরবর্তীতে ২০০২ সালে মেলে অনুমতি। সেই থেকে ১৮ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয় নদীয়া ও বালুরঘাটের কিছু এলাকায়। আজ সুকান্ত মজুমদার সেই কর্মসূচিতেই অংশ নিলেন।
একই সঙ্গে সুকান্ত মজুমদার ট্যুইটারে লিখেছেন, “১৫ই অগস্ট, ১৯৪৭ ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষ স্বাধীন হবার ৩ দিন পর ১৮ই অগস্ট বালুরঘাট ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়। বালুরঘাট হাইস্কুল ময়দানে ভারতের ত্রিবর্ণ রঞ্জিতপতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতাকে বরণ করে নেয় বালুরঘাটের বাসিন্দা।“ ঐতিহাসিক এই দিনটিতে বালুরঘাটের সমস্ত নাগরিককে শুভেচ্ছাও জানিয়েছেন সাংসদ।
১৮ই আগষ্ট বালুরঘাটের স্বাধীনতা দিবসে সকল সহনাগরিদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।#18thAugust #Balurghat pic.twitter.com/bh9Mp6TDPR
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 18, 2023
আজ বালুরঘাটের স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন করলেন সুকান্ত




