Sukanta Majumder: লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চীনের সঙ্গে হাত মিলিয়ে কোভিড সংক্রান্ত ভুয়ো প্রচারের পরিকল্পনা করছেন সিপিআইএম নেতা প্রকাশ কারাত? বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কারাত ও থটওয়ার্কসের প্রতিষ্ঠাতা নেভিল রায় সিংগামের ইমেল মারফত আলাপচারিতা ফাঁস করলেন বালুরঘাটের সাংসদ। ব্যাপারটা ঠিক কী?

আরও পড়ুন: বোর্ড গঠন নিয়ে বিবাদ, রামচন্দ্রপুরে বিজেপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযুক্ত তৃণমূল

নেভিল রয় সিংগাম তাঁর নেটওয়ার্ক এবং নিউজক্লিকের মতো ফান্ডেড মিডিয়া সংস্থাগুলিকে চিন নিজেদের পক্ষে কথা বলার জন্যই ব্যবহার করে। মূলত, চিনা দৃষ্টিভঙ্গিকেই প্রচার করে এই জাতীয় সংবাদমাধ্যম। কারাত ও নেভিলের মধ্যে বিগত ১ জানুয়ারী, ২০২১ তারিখে ই-মেইল আদানপ্রদান হয়। সেখানে দেখা গিয়েছে, নেভিল নেট দুনিয়াকে একচেটিয়া নিয়ন্ত্রণ, ফিনটেক সংস্থাগুলিকে ডি-কাপলিং করার বিষয়ে চিনের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি, তিনি ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে চিনা দর্শকের জন্য সমস্ত অনুষ্ঠান আরও ভাল করে কভারেজ করার জন্য এবং মূলত কমিউনিজমের সাথে যুক্ত হওয়ার জন্য প্রকাশ কারাতকে সহযোগিতার জন্য অনুরোধ করেন।

লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা
লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা

নেভিলের এই আবেদনে সাড়াও দেন প্রকাশ কারাত। তিনি লেখেন, “এক কয়েক মাস আগে গালওয়ান সংঘর্ষের পর যখন ভারত ও চিন পূর্ব লাদাখে সীমান্তে সংকট তীব্র হচ্ছিল সেই সময় গাউঞ্চায় তাঁর দলের একটি উজ্জ্বল বিবরণ প্রকাশ করা হয়। সিপিআইএমের ‘গাউঞ্চা’ অংশটি বেশ বিস্তারিত ছিল। এই ধরনের কভারেজ দেখে বেশ ভালো লাগছে। যখন সীমান্ত সমস্যাকে হাতিয়ার করে এখানকার মিডিয়ায় চিন বিরোধী অনুভূতিকে আরও জোরদার করা হচ্ছে, সেই সময় এই জাতীয় অনুষ্ঠান এক আলাদাই উন্মাদনা তৈরি করে। আমি আপনাকে পিপলস ডেমোক্রেসির বর্তমান বিষয়ের উপর একটি পিডিএফ ফাইল পাঠাচ্ছি। আপনি যদি চান, আমি আপনাকে মেইলিং লিস্টেও রাখব”।

লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা
লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা

এই সম্পূর্ণ মেইলের কথোপথন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে তিনি লিখেছেন, “৩০.০৩.২০২০: চীন যখন গালওয়ানে আক্রমণের জন্য তৈরী হচ্ছে যার জন্য বাংলার হাবিলদার বিপুল রায় ও সিপাই রাজেশ ওরাং কে শহীদ হতে হলো, তখন স্বঘোষিত “বাংলার গর্ব” মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বন্ধু সিপিএম এর প্রকাশ কারাত চীনের সাথে কভিড-সংক্রান্ত ভুয়ো প্রচারের কৌশল বানাচ্ছেন…এটাই কি I.N.D.I.A. জোটের দেশাত্মবোধের নিদর্শন? এই ইমেল দেখার পরেও কি বাংলার স্বঘোষিত “সততার প্রতীক” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক বন্ধুর সমর্থনে মৌনতা অবলম্বন করে নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষা করবেন?”

লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা

লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা

লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা
লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর