দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডুকে। বলা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে জমি চিহ্নিত করে দেওয়ার পরও কেন এগোচ্ছে না দ্বিতীয় বিমানবন্দর তৈরির কাজ। তার পরেই হট্টগোল বাঁধে সংসদে।
নিট ও নেটকাণ্ডে উত্তাল গোটা দেশ। দুই পরীক্ষারই প্রশ্নফাঁস হয়েছে। জুনের নেট পরীক্ষা কার্যত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। আজ আবার নিট-ইউজি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ফলে, এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা আসন্ন লোকসভার অধিবেশনে এনডিএ সরকারকে 'চেপে' ধরতে পারেন বলেই রাজনৈতিক মহলে আশঙ্কা।
সোমবার বিকালে কুণাল ঘোষ তৃণমূল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়ে বললেন, "মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি। আমি ভালো আছি এখানে।" উল্লেখ্য, সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়ার জন্য কুণালকে শো-কজ করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী লোকসভায় কলকাতা উত্তর কেন্দ্রের টিকিট পাবেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়? তাঁর জায়গায় কাকে প্রার্থী হিসাবে দাঁড় করাবে তৃণমূল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ কুণাল ঘোষ।
এদিন কুণাল ঘোষের সঙ্গে মিছিলে ছিলেন আইনজীবী তথা কাউন্সিলর অয়ন চক্রবর্তী, মৃত্যুঞ্জয় পাল সহ তৃণমূলের প্রচুর সংখ্যক নেতা কর্মী। মিছিল শেষে সুদীপ প্রসঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করা হলেও তা নিয়ে উত্তর দেননি কুণাল।
শনিবার দুপুরে তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি মিছিলে অংশ নিয়েছেন কুণাল। সেখান থেকে তিনি বলেন, "আমি দলের কর্মী। কর্মী হিসাবে মিছিলে হাঁটছি। কর্মীরাই দলের আসল সম্পদ।"
তাপসের বক্তব্য, "সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল যদি এবারের লোকসভায় প্রার্থী করে তাহলে আমি অন্তত প্রচারে থাকব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যদি আমাকে অনুরোধ করেন তাহলেও আমার সিদ্ধান্ত বদলাবে না।"