‘এই বিষয়ে আমি কিছু বলব না’, সুদীপ কুণাল প্রসঙ্গে মুখ খুলতে নারাজ ফিরহাদ

শনিবার দুপুরে তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি মিছিলে অংশ নিয়েছেন কুণাল। সেখান থেকে তিনি বলেন, "আমি দলের কর্মী। কর্মী হিসাবে মিছিলে হাঁটছি। কর্মীরাই দলের আসল সম্পদ।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন ২০২৪। ইতিমধ্যেই জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে শাসক – বিরোধী সব শিবির। আগামী ১০ তারিখ ব্রিগেডে ‘জনগর্জন’ সভা শাসকদলের। আর তারপরেই লোকসভা কেন্দ্র ধরে প্রচারে নামবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'এই বিষয়ে আমি কিছু বলব না', সুদীপ কুণাল প্রসঙ্গে মুখ খুলতে নারাজ ফিরহাদ

আরও পড়ুন : ১৪ মার্চ থেকে বাংলা জুড়ে শুরু অভিষেকের কর্মসূচী, কি বার্তা দেবেন?

এই আবহে কুণাল ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথে সরগরম রাজ্য রাজনীতি। তবে এই প্রসঙ্গে কার্যত মুখ খুলতে নারাজ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার টক টু মেয়র কর্মসুচীতে ছিলেন মেয়র। উক্ত কর্মসুচী শেষে কুণাল -সুদীপ বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে তার জবাবে ফিরহাদ হাকিম বলেন,

'এই বিষয়ে আমি কিছু বলব না', সুদীপ কুণাল প্রসঙ্গে মুখ খুলতে নারাজ ফিরহাদ“এই বিষয়ে আমি কিছু বলব না। আমি কিছু বললে আবার বিস্ফোরণ হবে। কুণাল কি বলেছেন, আমি কিছুই শুনিনি। যদি কিছু শুনি, তখনই বলতে পারব।” ঘটনার সুত্রপাত বৃহস্পতিবার রাতে। বস্তুত সুদীপের বিরুদ্ধে শুক্রবার দুপুর থেকে একের পর এক বিক্ষুব্ধ মন্তব্য করেছেন কুণাল।

'এই বিষয়ে আমি কিছু বলব না', সুদীপ কুণাল প্রসঙ্গে মুখ খুলতে নারাজ ফিরহাদ
‘এই বিষয়ে আমি কিছু বলব না’, সুদীপ কুণাল প্রসঙ্গে মুখ খুলতে নারাজ ফিরহাদ

‘এই বিষয়ে আমি কিছু বলব না’, সুদীপ কুণাল প্রসঙ্গে মুখ খুলতে নারাজ ফিরহাদ

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে এই ডামাডোলে খানিকটা অস্বস্তিতে শাসক দল। কুণালের কটাক্ষ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি সুদীপ। উল্লেখ্য, শনিবার দুপুরে তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি মিছিলে অংশ নিয়েছেন কুণাল। সেখান থেকে তিনি বলেন, “আমি দলের কর্মী। কর্মী হিসাবে মিছিলে হাঁটছি। কর্মীরাই দলের আসল সম্পদ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর