সামনেই লোকসভা নির্বাচন ২০২৪। ইতিমধ্যেই জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে শাসক – বিরোধী সব শিবির। আগামী ১০ তারিখ ব্রিগেডে ‘জনগর্জন’ সভা শাসকদলের। আর তারপরেই লোকসভা কেন্দ্র ধরে প্রচারে নামবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।



আরও পড়ুন : কৃষ্ণনগরে প্রচারে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি তুললেন প্রধানমন্ত্রী, বললেন টিএমসি শব্দের অর্থ
সূত্রের খবর, ব্রিগেডের পর টানা কর্মসুচী রয়েছে অভিষেকের। ১৪ মার্চ শুরু হবে সেই কর্মসুচী। ব্রিগেডে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলকে বার্তা দেওয়ার পরেই, রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে জনসভা শুরু করবেন অভিষেক।



এক্ষেত্রে রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, নেত্রীর সেই বার্তা নিয়েই বিভিন্ন লোকসভা কেন্দ্রে পৌঁছে যাবেন দলের প্রধান ‘সেনাপতি’। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগ তুলে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস,

১৪ মার্চ থেকে বাংলা জুড়ে শুরু অভিষেকের কর্মসূচী, কি বার্তা দেবেন?
তেমনই পালটা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির – সহ বিভিন্ন ইস্যুতে সরব বিজেপি ও অন্যান্য বিরোধীরা। যখন তৃণমূল সভার প্রস্তুতি নিচ্ছে তখনই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী (Narendra Modi)। এই নিয়ে বর্তমানে উতপ্ত রাজ্য- রাজনীতি। এবার পরপর জনসভা থেকে তিনি কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।







