কুণালের পর তাপস, সুদীপের বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের দুই!

Sudip-Tapas: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ দলের অন্দরে। কুণাল ঘোষের পর তাপস রায়ও সরব সাংসদের বিরুদ্ধে। এর আগেও সুদীপের সমালোচনা করেন বরানগরের বিধায়ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে ডামাডোল তৃণমূলের উচ্চপর্যায়ে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে সরব শাসক দলের দুই জনপ্রিয় মুখ। প্রথমেই সুদীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গ্রেফতারির দাবি জানান কুণাল ঘোষ। আর এবার বরানগরের বিধায়ক তাপস রায়ও একই সুরে সুর মেলালেন। এর আগেও সুদীপ-তাপস কোন্দল প্রকাশ্যে এসেছিল। কুণাল সোচ্চার হওয়ায় আবার যেন ধুনো পেলেন তাপস। সরাসরি জানালেন, আসন্ন লোকসভা নির্বাচনে সুদীপ যদি প্রার্থী হন তাহলে তিনি তাঁর সমরথনে প্রচারে অংশ নেবেন না!

আরও পড়ুন: সুদীপের গ্রেফতারির দাবিতে সরব কুণাল, লোকসভার মুখে তৃণমূলে উচ্চপর্যায়ের গোষ্ঠীকোন্দল!

প্রথমেই বৃহস্পতিবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন কুণাল ঘোষ। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তখন নাম না নিলেও কুণাল লিখেছিলেন, “নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক। দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।”

কুণালের পর তাপস, সুদীপের বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের দুই!
কুণালের পর তাপস, সুদীপের বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের দুই!

এরপর সরাসরি সুদীপের গ্রেফতারির দাবি জানিয়ে কুণাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি যখন বন্দি ছিলেন তখন তাঁর হাসপাতালের বিল কে মিটিয়ে দিয়েছিল? এই বিষয়টা তদন্ত করে দেখা দরকার। কয়লা দুর্নীতির সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে। যদি থাকে তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত। না হলে আমি আদালতের যাব।”

কুণালের পর তাপস, সুদীপের বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের দুই!

অন্যদিকে, তাপসের বক্তব্য, “সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল যদি এবারের লোকসভায় প্রার্থী করে তাহলে আমি অন্তত প্রচারে থাকব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যদি আমাকে অনুরোধ করেন তাহলেও আমার সিদ্ধান্ত বদলাবে না।” পাশাপাশি, তাঁর অভিযোগ, নিজের এলাকায় সুদীপ থাকেন না, খোঁজ পাওয়া যায় না তাঁর। এমনকি বিজেপি এবং নরেন্দ্র মোদীর সঙ্গেও তলে তলে যোগাযোগ রয়েছে বলে কুণাল ও তাপস দু’জনেই সরব হয়েছেন।

কুণালের পর তাপস, সুদীপের বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের দুই!

কুণালের পর তাপস, সুদীপের বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের দুই!

এর আগেও নবীন-প্রবীন বিতর্কে সুদীপকে একহাত নেন তাপস। সেবার সুদীপ বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে জাতীয় রাজনীতিতে তৃণমূল ছাগলের তৃতীয় সন্তান হয়ে থেকে যেত।” পাল্টা তাপস বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মানে কী! সুদীপ বন্দ্যোপাধ্যায় এ কথা মুখে আনছেন কী করে! উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে দশ বারো বছরের বড়।” সেবার কটাক্ষ করেন কুণালও। তিনি বলেছিলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় স্তরের একজন অত বড় নেতা থাকতে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে কেন!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত