সুদীপ টিকিট না পেলে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী হবেন কে? ইঙ্গিত দিলেন খোদ কুণাল!

Kunal-Sudip: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। প্রথমে একের পর এক চাঞ্চল্যকর ট্যুইট আর তারপর সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে সুদীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। প্রথমে একের পর এক চাঞ্চল্যকর ট্যুইট আর তারপর সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে সুদীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী লোকসভায় কলকাতা উত্তর কেন্দ্রের টিকিট পাবেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়? তাঁর জায়গায় কাকে প্রার্থী হিসাবে দাঁড় করাবে তৃণমূল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ কুণাল ঘোষ।

আরও পড়ুন: সুকান্ত-শুভেন্দুর সাথে আলাদা বৈঠক মোদির, বঙ্গ নেতৃত্বের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন ধরে কলকাতা উত্তর কেন্দ্র থেকে জিতে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালের বাম জামানা থেকে শুরু করে ২০১৯ সালের গেরুয়া ঝড়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাশ করেননি তিনি। এহেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ক্ষিপ্ত তৃণমূলের দুই পরিচিত মুখ। একজন তো কুণাল ঘোষ। অন্যজন, বরানগরের বিধায়ক তাপস রায়।

সুদীপ টিকিট না পেলে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী হবেন কে? ইঙ্গিত দিলেন খোদ কুণাল!
সুদীপ টিকিট না পেলে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী হবেন কে? ইঙ্গিত দিলেন খোদ কুণাল!

কুণাল ঘোষ শনিবার একটি ট্যুইটে লিখেছেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি যখন বন্দি ছিলেন তখন তাঁর হাসপাতালের বিল কে মিটিয়ে দিয়েছিল? এই বিষয়টা তদন্ত করে দেখা দরকার। কয়লা দুর্নীতির সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে। যদি থাকে তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত। না হলে আমি আদালতের যাব।”

সুদীপ টিকিট না পেলে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী হবেন কে? ইঙ্গিত দিলেন খোদ কুণাল!

এরপর আরও একধাপ এগিয়ে সাংবাদিক সম্মেলন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষ বলেন, “রোজভ্যালির দালাল সুদীপ। আগেও বলেছি আবার বলছি। মোদির সঙ্গে সেটিং করে বেঁচে গিয়েছে। সুদীপ রোজভ্যালির মালিকের ছেলেদের কলেজে ভর্তি করিয়ে দিয়ে সেই টাকা নিয়ে বিদেশ সফর করে।”

অন্যদিকে তাপস রায়ের অভিযোগ, তাঁর বাড়িতে ইডি পাঠানোয় মদত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তিনিও বলেছেন, “সুদীপ প্রার্থী হলে আমি প্রচারে বেরোব না। মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেও না। এলাকার কোনও খোঁজ রাখেননি উনি!”

সুদীপ টিকিট না পেলে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী হবেন কে? ইঙ্গিত দিলেন খোদ কুণাল!

সুদীপ টিকিট না পেলে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী হবেন কে? ইঙ্গিত দিলেন খোদ কুণাল!

যদিও এক্ষেত্রে কুণাল কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন। তিনি আগেই বলেছেন, দলের পদ ছাড়লেও দলের ‘সৈনিক’ হিসাবে তিনি থাকবেন। শনিবার তৃণমূলের একটি মিছিলেও অংশ নেন তিনি। ১০ মার্চ ব্রিগেডে যাবেন বলেও জানিয়েছেন। এখন, সুদীপের বিকল্প কে হতে পারেন? কুণালের মতে, “উত্তর কলকাতা কখনও মহিলা সাংসদ পায়নি। সেক্ষেত্রে শশী পাঁজা রয়েছেন তিনি প্রার্থী হলে খুব খারাপ কিছু হয় না। আবার সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় যদি বিউটি পার্লারের কাজ সামলে রাজনীতিতে আসতে চায় তাহলে তিনিও প্রার্থী হতে পারেন।” শেষ কথা, তাপসের কিছুটা বিপরীতে থেকে কুণাল জানিয়েছেন, একান্তই যদি সুদীপই প্রার্থী হন, তাহলেও দলের স্বার্থে তিনি সুদীপের সমর্থনেই প্রচারে বেরোবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত