সুকান্ত-শুভেন্দুর সাথে আলাদা বৈঠক মোদির, বঙ্গ নেতৃত্বের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

Narendra Modi: ১০ মিনিট তিন জনের কথা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার ও পরিকল্পনাই ছিল বৈঠকের মূল বিষয় এমনটাই খবর সূত্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরামবাগে যা হয়নি, কৃষ্ণনগরে তাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা শেষ করে আলাদা করে বৈঠকে বসলেন রাজ্যের দুই শীর্ষ গেরুয়া নেতার সঙ্গে। প্রথম জন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দ্বিতীয়জন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ১০ মিনিট তিন জনের কথা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার ও পরিকল্পনাই ছিল বৈঠকের মূল বিষয় এমনটাই খবর সূত্রের। পাশাপাশি, সুকান্ত ও শুভেন্দুর কাজের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি, এমনটাও জানা গিয়েছে।

আরও পড়ুন: লোকসভা নির্বাচনে তারকা চমক, বিজেপির টিকিটে প্রার্থী হবেন অক্ষয় কুমার?

শনিবার আরামবাগে সভা করে সোজা হেলিকপ্টারে চেপে কলকাতা আসেন প্রধানমন্ত্রী। সেখানে রাজভবনে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও তৃণমূল নেত্রী জানিয়েছেন, এই সাক্ষাত কেবল প্রোটোকল রক্ষা করার খাতিরেই। সন্দেশখালিকাণ্ডে যখন বঙ্গ-রাজনীতি তোলপাড় সেই আবহেই রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি। আরামবাগের সভা থেকে তৃণমূল সরকারের সমালোচনাও করেন তিনি।

সুকান্ত-শুভেন্দুর সাথে আলাদা বৈঠক মোদির, বঙ্গ নেতৃত্বের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
সুকান্ত-শুভেন্দুর সাথে আলাদা বৈঠক মোদির, বঙ্গ নেতৃত্বের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

শুক্রবারের পর শনিবার কৃষ্ণনগরে সভা ছিল প্রধানমন্ত্রীর। এদিনও রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন মোদি। বলেন, দেশের উন্নয়নের জন্য বিজেপি সরকারই একমাত্র বিকল্প। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেও দু’দিন একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি প্রধানমন্ত্রী। যা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

সুকান্ত-শুভেন্দুর সাথে আলাদা বৈঠক মোদির, বঙ্গ নেতৃত্বের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

সুকান্ত-শুভেন্দুর সাথে আলাদা বৈঠক মোদির, বঙ্গ নেতৃত্বের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

কৃষ্ণনগর থেকে সুর চড়িয়ে মোদি বলেছেন, ‘‘মা, মাটি, মানুষের কথা বলে তৃণমূল মা-বোনেদের ভোট পেল আর এখন মা, মাটি, মানুষ কাঁদছে। সন্দেশখালির মানুষ বিচার পায়নি। তৃণমূল চায়নি সন্দেশখালির মূল অভিযুক্ত গ্রেফতার হোক। বিজেপির প্রতিবাদ দেখে গ্রেফতার করতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে। টিএমসি মানে তুম, ম্যায় ঔর করাপশন!’’

সুকান্ত-শুভেন্দুর সাথে আলাদা বৈঠক মোদির, বঙ্গ নেতৃত্বের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

সুকান্ত ও শুভেন্দুর সাথে বৈঠকের বিষয়টি এক্স হ্যান্ডেলেও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে আবার লিখেছেন, “শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সাথে দেখা হল। আমরা মানুষের মধ্যে বিজেপির সুশাসনের এজেন্ডা আরও ছড়িয়ে দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি। আমি রাজ্যের প্রতিটি বিজেপি কর্মী ও কার্যকর্তাকে সাধুবাদ জানাই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সাহসের সাথে লড়াইয়ের জন্য। আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গের সুন্দর ভবিষ্যত গড়ে তুলব।”

এদিন মোদির সাথে বৈঠক শেষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সামনে একরকম কথা বলেন। বাইরে এসে আরেক রকম কথা বলেন। আমরা সমস্ত বিষয়টা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি সবটা শুনেছেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত