মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি, তৃণমূল ছাড়ার জল্পনা ওড়ালেন কুণাল

Kunal Ghosh: উল্লেখ্য, সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়ার জন্য কুণালকে শো-কজ করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগেই ছেড়েছেন রাজ্য সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ। এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন কুণাল ঘোষ? দু’তিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল সেরকমই। তার মধ্যে আবার ঘাসফুলের আর এক বিধায়ক তাপস রায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সোমবার বিকালে কুণাল ঘোষ তৃণমূল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়ে বললেন, “মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি। আমি ভালো আছি এখানে।” উল্লেখ্য, সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়ার জন্য কুণালকে শো-কজ করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

আরও পড়ুন: এক দফায় ভোট চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল, অভিযোগ বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়েও

বিগত দু’তিন দিন ধরেই দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কুণাল ঘোষ। কয়লা দুর্নীতির অর্থে চিকিৎসা থেকে শুরু করে গোপনে বিজেপি যোগ, সুদীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গ্রেফতারির দাবি পর্যন্ত করেছেন তিনি। তবে, আপাতত গলেছে বরফ। আজই সন্ধ্যেতে সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে চায়ের নিমন্ত্রণে ডেকেছেন বলে জানিয়েছেন তিনি।

মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি, তৃণমূল ছাড়ার জল্পনা ওড়ালেন কুণাল
মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি, তৃণমূল ছাড়ার জল্পনা ওড়ালেন কুণাল

শো-কজের প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, আজ সারাদিন ব্যস্ততাতে তিনি চিঠি পড়ার সময় পাননি। তবে, দল ছাড়ার কোনও অভিপ্রায় নেই বলেই স্পষ্ট করলেন তিনি। প্রসঙ্গত, সোমবার তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেবার আগে তাঁর মানভঞ্জনে যান কুণাল। তবে, শেষরক্ষা হয়নি। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়।

একের পর এক বিস্ফোরক ট্যুইট! কুণাল ঘোষ নিজেই নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছেন না তো তৃণমূলের? প্রশ্নটা উঠছে। বৃহস্পতিবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ ছেড়েছেন তিনি। প্রথম যে পোস্টটি কুণাল করেছিলেন সেখানে লেখেন, “নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক। দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।”

মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি, তৃণমূল ছাড়ার জল্পনা ওড়ালেন কুণাল

সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি না নিয়েও রাজনীতি সম্পর্কে ওয়াকিবহালরা আন্দাজ করতে পেরেছিলেন, কুণালের ক্ষোভের কারণ। এরপরেই সরাসরি সুদীপের গ্রেফতারির দাবিতে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি যখন বন্দি ছিলেন তখন তাঁর হাসপাতালের বিল কে মিটিয়ে দিয়েছিল? এই বিষয়টা তদন্ত করে দেখা দরকার। কয়লা দুর্নীতির সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে। যদি থাকে তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত। না হলে আমি আদালতের যাব।”

মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি, তৃণমূল ছাড়ার জল্পনা ওড়ালেন কুণাল

তার আগেই অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে কুণাল লেখেন, “তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিকই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, তৃণমূল আমার।”

মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি, তৃণমূল ছাড়ার জল্পনা ওড়ালেন কুণাল
মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি, তৃণমূল ছাড়ার জল্পনা ওড়ালেন কুণাল

আগামী ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডে সমাবেশ রয়েছে। সেখানেও অংশ নেবেন কুণাল ঘোষ। নিজেই জানিয়েছেন, “পায়ে পায়ে উড়িয়ে ধুলো, ১০ মার্চ ব্রিগেড চলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আসন্ন ব্রিগেড সমাবেশের প্রচারে রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত তৃণমূল কর্মীদের মিছিল। থাকব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত