সৌরভ কি রাজনীতিতে আসছেন? শুক্রবার অমিত শাহের বাড়িতে নৈশ্যভোজের পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে। শনিবার সেই প্রশ্নের জবাবে সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, রাজনীতিতে সৌরভ আসবেন কী না সেটা সৌরভ নিজেই বলতে পারবেন। তবে তিনি রাজনীতিতে এলে ভালোই করবেন।
পত্নী ডোনা এদিন পাতে সাজিয়ে দিয়েছিলেন দই, মিষ্টি, যেহেতু অমিত শাহ ডায়াবেটিসের রোগী, সেই কারণে বেশি মিষ্টি খাননি। তিনি যে নিরামিষাশী, সেটি মহারাজ আগেই জানিয়েছিলেন। সেই মতো তাঁর জন্য বাঙালি খাবারের পাশে গুজরাতি ডিশও সাজিয়ে দেওয়া হয়। কী নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হল, সেই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে অনেকেই উদাসীন ছিলেন।
নজরবন্দি ব্যুরোঃ বিরাট কোহেলি ও রোহিত শর্মা। দুজনেই বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় উজ্জ্বল। কিন্তু চলতি আইপিএলে একেবারেই ফ্যাকাসে দু’জনের পারফরম্যান্স। কিছুদিন ধরে তাদের ব্যাটে...