নাচের পর ডোনার কাছে সৌরভ জিজ্ঞাসা করে নেন যে, তাঁর পারফরম্যান্স ঠিক আছে কিনা। ডোনা সাথে সাথেই উত্তর দেন, 'একদম। পুরো ফাটাফাটি।' ভিডিও পোস্ট করে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে লেখা হয়েছে, 'আসছে বাংলা টেলিভিশনের সবথেকে বড় রিয়েলিটি শো 'দাদাগিরি সিজন ৯'
নজরবন্দি ব্যুরোঃ দাদার পরবর্তী গন্তব্য কি আইসিসি? বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল সৌরভ গাঙ্গুলির লক্ষ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রধানের পদ। এবার কি...
শুক্রবার এই শোয়ের শুটিং হল বিশ্ববাংলায়। তবে শুধু সৌরভ ও ডোনাই নয়। সূত্রের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে থাকবেন স্বয়ং টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সম্প্রতি নতুন ছবি 'এক্স ইক্যুয়ালস টু প্রেমে'র কলাকুশলীদের নিয়ে দাদাগিরির মঞ্চে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ও। সঙ্গে দারুণ পারফরম্যান্সে মঞ্চ মাতিয়ে দেবেন রূপমও।
সূত্রের খবর, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মা নিরুপা দেবী এবং কন্যা সানা প্রত্যেকেই এই সম্পত্তির যুগ্ম অংশীদার। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী অনুপমা বাগড়ি, তাঁর কাকা কেশব দাস বিনানি এবং তাঁর পুত্র নিকুঞ্জের কাছ থেকে গোটা প্লট কিনেছিলেন সৌরভ।
অমিত শাহর সাথে সময় কাটানোর পরে রাজনীতির আঙিনায় সামনে আসে জোর জল্পনা। শেষ পর্যন্ত সৌরভ কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন? আজ সেই জল্পনার অবসান ঘটান প্রিন্স অব কলকাতা। নৈশভোজের ২৪ ঘণ্টার মধ্যেই, শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে দেখা গেল সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রী ফিরহাদের দুই পাশে আসন ছিল সৌরভ এবং ডোনার। ওই বেসরকারি হাসপাতালের জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। এবং রাজ্যের তরফে সব রকমের সাহায্য মিলেছে।