নজরবন্দি ব্যুরোঃ আর কয়েকদিন পরেই সমাপ্ত হবে ‘দাদাগিরি’র চলতি সিজন। আগামী ৫ জুন সম্প্রচারিত হবে ‘দাদাগিরি সিজন ৯’-এর গ্র্যান্ড ফিনালে (Dadagiri Season 9 Grand Finale)। ইতিমধ্যেই শ্যুটিং সমাপ্ত হয়েছে। তারই কিছু ঝলক প্রকাশ করল জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলা। যাতে দেখা যাচ্ছে, গ্র্যান্ড ফিনালেতে স্ত্রী ডোনার সঙ্গে জমিয়ে নাচলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ পাঁচ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার।


এমনিতেই সর্বদা লাইমলাইটে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তারপর এমন নাচের ভিডিও যদি প্রকাশ্যে আসে তা কি ভাইরাল না হয়ে থাকে। জি বাংলা মাত্র ৩০ সেকেণ্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে যা ইরিমধ্যেই ভিউ হয়ে গিয়েছে কয়েক লাখ। ভিডিওতে দেখা যাচ্ছে ‘দাদাগিরি সিজন ৯’-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে ডোনা গঙ্গোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপরই সেই নাচ।

‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখোমে তেরি’ গানে কোমর দোলান বাংলার রোমান্টিক এই জুটি। কিন্তু আচমকাই কি নাচের ইচ্ছা। তা যে মোটেই নয় সেকথাও ফাঁস করেন সৌরভ। মহারাজ বলেন, ‘সকালবেলা ডোনা বলল আমাকে নাচতে হবে। রিহার্সাল লাগবে তোমার সঙ্গে। আমি বললাম আমি স্টেজেই ফাটাফাটি।’ দাদার মুখে এই কাহিনী শুনে হাততালি দিয়ে ওঠে দর্শক থেকে প্রতিযোগীরা।



নাচের পর ডোনার কাছে সৌরভ জিজ্ঞাসা করে নেন যে, তাঁর পারফরম্যান্স ঠিক আছে কিনা। ডোনা সাথে সাথেই উত্তর দেন, ‘একদম। পুরো ফাটাফাটি।’ ভিডিও পোস্ট করে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আসছে বাংলা টেলিভিশনের সবথেকে বড় রিয়েলিটি শো ‘দাদাগিরি সিজন ৯’-এর গ্র্যান্ড ফিনালে। ৫ জুন রবিবার রাত ৮টায়।’








