পাঁচ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৫ দিনের মধ্যে যে টাকা দেওয়ার কথা সেই টাকা পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার। এদিন জঙ্গলমহল সফরের আগে দুর্গাপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের সামনে একশো দিনের প্রকল্পের বকেয়া নিয়ে সরব হন তিনি।

আরও পড়ুনঃ গরুপাচারকারী অশিক্ষিত রাজনীতিক অভিষেক, নন্দীগ্রাম থেকে তীব্র আক্রমণ শুভেন্দুর!

কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ডিসেম্বর থেকে পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র। নিয়ম রয়েছে ১৫দিনের মধ্যে টাকা পাওয়ার। কিন্তু গরিব লোকগুলো টাকা পাচ্ছে না। এটা আমাদের প্রাপ্য টাকা। কেন্দ্র দয়া করছে না। আবাস যোজনা, একশো দিনের কাজে প্রথম বাংলা। এটা কেন্দ্রের টাকা নয়, রাজ্যের প্রাপ্য। একশো দিনের টাকা না দিলে বাংলা থেকে দিল্লি ছড়াবে আন্দোলন।”

পাঁচ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার।
পাঁচ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার।

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সময়ে টাকা না দেওয়ার অভিযোগ অনেকদিনের। এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আটকানোর অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা।  চলতি মাসেই কলকাতার টাউন হলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বরং তুলে নিয়ে যাচ্ছে।’

mamta modi

কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে পাড়ায় পাড়ায় আন্দোলন গড়ে তোলার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের প্রতিটি বুথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। আগামী ৫ ও ৬ জুন ব্লক ও বুথে বুথে আন্দোলন করার ডাক দিয়েছেন মমতা। তিনি ঘোষনা করেন, তৃণমূলের সঙ্গেই তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূলের সর্বস্তরের সংগঠনগুলোকে আন্দোলন কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন তিনি।

পাঁচ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার।

mamata modi1

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিটি বুথে বুথে, গ্রামগঞ্জে মিছিল করার কথা বলব, শহরেও মিছিল করার কথা বলব।” মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা আটকে রেখেছে। এটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। যদি কেন্দ্র টাকা না মেটায় তাহলে দিল্লীতে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত