নজরবন্দি ব্যুরোঃ শ্রমিক সমাবেশের নামে কুৎসা সমাবেশ হয়েছে। রবিবার নন্দীগ্রাম থেকে নাম না করে হলদিয়ায় INTTUC-র শ্রমিক সমাবেশ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর অভিযোগ পুলিশ কে তৃণমূলের কাজে লাগানো হয়েছিল দলের সভা সফল করতে। এদিন নন্দীগ্রাম থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ব্যাপক আক্রমণ শানান শুভেন্দু।
আরও পড়ুনঃ আমি সব সময় সত্যি বলতে পছন্দ করি, রাজ্যপালকে পাল্টা জবাব অভিষেকের
শুভেন্দু এদিন বলেন, “এই রাজ্যে পুলিশকে দলের কাজে ব্যবহার করা হয়।” এপ্রসঙ্গে INTTUC-র শ্রমিক সমাবেশে সকাল থেকে আড়াই-তিন হাজার পুলিশ মোতায়েন ছিল অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “যদি বড় কোনও আইন-শৃঙ্খলার ঘটনা ঘটত, ব্যাঙ্ক ডাকাতি হত, খুন হত, তাহলে পুলিশকে পাওয়া যেত না। সবাইকে শ্রমিক সমাবেশের সভায় তুলে নিয়ে যাওয়া হয়েছে।”

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ‘অশিক্ষিত রাজনীতিক’ বলেও কটাক্ষ করেন শুভেন্দু। পাশাপাশি কয়লা পাচার, গোরু পাচারে অভিযুক্তদের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়েও প্রশ্ন ছোড়েন বিরোধী দলনেতা। হলদিয়ায় সিন্ডিকেট রাজ চালানো নিয়ে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ দেগেছিলেন।

এদিন তারই পালটা দেন শুভেন্দু। সরাসরি কয়লা পাচার, গোরু পাচারের অভিযোগ তুলে শুভেন্দুর প্রশ্ন, “রুজিরা নারুলা কে? বিনয় মিশ্রের সঙ্গে তাঁর সম্পর্ক কী?” অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু।
গরুপাচারকারী অশিক্ষিত রাজনীতিক অভিষেক, নন্দীগ্রাম থেকে তীব্র আক্রমণ শুভেন্দুর!

উল্লেখ্য, গতকাল নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ দেগে অভিষেক বলেন, “এটা বিদ্যাসাগরের জেলা, আর উত্তর কলকাতায় তাঁর মূর্তি ভাঙা হয়েছে। ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে একজন মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করছে”। শুভেন্দু এই জেলাকে ১১ বছর ধরে শেষ করে দিয়েছে অভিষেক বলেন, ১১ বছর কষ্ট করেছেন আমাকে মাত্র ১০০ দিন কাজ করতে দিন। আগামী ৩ মাসে মধ্যে হলদিয়া থেকে ঠিকাদারি ব্যবস্থাটাই তুলে দেব।



