নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুই দিনের সফরে বিশেষ আকর্ষণ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে উপস্থিতি ঘিরে। কারণ, শুক্রবার রাতে অমিত শাহ যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। তবে কী এবার বিজেপিতে যোগদান করবেন তিনি? রাজনীতির পাশাপাশি অমিত শাহের মেনুতে কী? তা নিয়ে জল্পনাও প্রবল।
আরও পড়ুনঃ দুনিয়ায় কোভিডে মৃত ৩ জনের মধ্যে ১ জন ভারতীয়, হু’র দাবি ওড়াল কেন্দ্র।
এর জবাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ২০০৮ সাল থেকে অমিত শাহকে তিনি চেনেন। তবে এর আগে এতটা আলাপ ছিল না। এখন ছেলের সঙ্গে বিসিসিআইয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তাই তাঁর বাড়িতে আসা স্বাভাবিক।

শোনা যাচ্ছে, বিজেপির সাংগঠনিক বৈঠক সেরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ। সেখানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়। এরপরে সৌরভের বাড়িতে যাবেন তিনি। উপস্থিত থাকবেন সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
অমিত শাহের মেনুতে কী? জল্পনা তুঙ্গে

গতকালই অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেশী করে বাংলার বিখ্যাত দই এবং রসগোল্লা খাওয়ানোর কথা বলব। মেন্যু নিয়ে বিসিসিআইয়ের সভাপতি বলেন, কী রান্না হচ্ছে জানিনা। তবে উনি নিরামিষাশী। সেই ধরনের খাবাএ ব্যবস্থা করা হবে।



