নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান পেশ করেছে, তার থেকে ১০ গুণ বেশি মৃত্যু হয়েছে ভারতে। হু’র দাবি, দুনিয়ায় কোভিডে মৃত প্রতি তিন জনের মধ্যে এক জনই ভারতীয়। অর্থাৎ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে বিপর্যয় চলছে টানা ৩ বছর ধরে, তার সব থেকে বেশি এফেক্টেড দেশ হল ভারত। যেখানে মৃত্যু মিছিল আটকাতে ব্যার্থ হয়েছে সরকার।
আরও পড়ুনঃ টেট উত্তীর্ণদের বিক্ষোভের জেরে উত্তপ্ত শিলিগুড়ি, অসুস্থ একাধিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি অনুযায়ী কোভিডে স্বাস্থ্য ব্যাবস্থার করুন চিত্র ধরা পড়েছে ভারতে। কারন WHO দাবি করেছে করোনায় বিশ্বে প্রতি ৩ টি মৃত্যুর মধ্যে ২ টি মৃত্যু ভারতে হয়েছে। যদিও কেন্দ্র এই দাবি উড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, যে পদ্ধতিতে হু পরিসংখ্যান সংগ্রহ করেছে, তা একেবারেই ঠিক নয়। এই নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে।

কেন্দ্রের মতে ‘ওই পরিসংখ্যান বাস্তব থেকে অনেকটাই দূরে।’ কেন্দ্র এও জানাল, এই দেশে যেভাবে জন্ম ও মৃত্যুর পরিসংখ্যান গ্রহণ করা হয়, তা অত্যন্ত ভরসাযোগ্য। বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে হু। তাতে দেখিয়েছেন, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে কোভিডে ৪৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।
দুনিয়ায় কোভিডে মৃত ৩ জনের মধ্যে ১ জন ভারতীয়, হু’র দাবি ওড়াল কেন্দ্র।

ভারত এই সময় মৃত্যুর যে পরিসংখ্যান দেখিয়েছে, তার থেকে ১০ গুণ বেশি মানুষ মারা গিয়েছে ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গোটা দুনিয়ায় এই সময়ে কোভিডে মারা গিয়েছেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ। যদিও ওই সময়ের পরিসংখ্যান বলছে, গোটা দুনিয়ায় তখন কোভিডে মারা গিয়েছেন ৬০ লক্ষ মানুষ।



