নজরবন্দি ব্যুরোঃ বিরাট কোহেলি ও রোহিত শর্মা। দুজনেই বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় উজ্জ্বল। কিন্তু চলতি আইপিএলে একেবারেই ফ্যাকাসে দু’জনের পারফরম্যান্স। কিছুদিন ধরে তাদের ব্যাটে রানের খরা চলছে।
কিছুতেই তাদের ফর্মের ধারে কাছে আসতে পারছেনা এই দুই তারকা ব্যাটার। এবার এই নিয়ে মুখ খুললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। আইপিএলের ১৫ তম সংস্করণে ৯ ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলির ব্যাট করা দেখে মনে হচ্ছে তিনি ক্রিকেট ভুলতে বসেছেন।

সম্প্রতি রবি শাস্ত্রী তার ফর্ম নিয়ে বলতে গিয়ে বলেছেন, আগামী বেশকিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকা উচিত বিরাটের। ভাবলে অবাক লাগে রান মেশিন নামে খ্যাত বিরাট ২০১৯ সালে শেষ সেঞ্চুরি করেছেন। অপরদিকে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেটের ফুলটাইম অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের তার দল লীগ টেবিলের সব নিচে।

এখনো পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের তার দলের হয়ে রোহিতের অবদান ৮ ম্যাচে ১৫৩ । শুধু ব্যাটে বললে ভুল হবে অধিনায়ক হিসেবেও মুম্বাই ইন্ডিয়ান্সে তার পারফরম্যান্স চূড়ান্ত খারাপ। এই যখন ভারতীয় ক্রিকেটের দুই প্রধান স্তম্ভের অবস্থা তখন সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই কি ভাবছে ভারতীয় বোর্ড তাদের পারফরম্যান্স নিয়ে।

বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে এবার মুখ খুললেন বোর্ড প্রেসিডেন্ট
এবার সে প্রশ্নের জবাব দিলেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট। তিনি বলেন, তাঁরা নিশ্চিতভাবেই ছন্দে ফিরবেন। দুই তারকার পাশে দাঁড়িয়ে সৌরভ বলে দেন, “ওরা দারুণ খেলোয়াড়। আমি নিশ্চিত ফর্মে ঠিক ফিরবে। আশা করছি দ্রুত ব্যাটে রান পাবে কোহলি-রোহিতরা।” এরপরই অবশ্য যোগ করেন, “বিরাটের মাথার মধ্যে কী চলছে ঠিক বুঝতে পারছি না। তবে আবার যে ওকে রান করতে দেখব, সে ব্যাপারে আমি নিশ্চিত।”



