Amit Shah: সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ, জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার দু’দিনের জন্য বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই দিন ধরেই তাঁর ঠাসা কর্মসূচি কেন্দ্র করে জল্পনা বেড়েছে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মসূচিতে কী বার্তা দেবেন অমিত শাহ? সেদিকে নজর ছিল সকলের। এরই মধ্যে শুক্রবার সন্ধেয় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাচ্ছেন অমিত শাহ। আর তাতেই বেড়েছে রাজনৈতিক উত্তাপ।

আরও পড়ুনঃ Hand of God: ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া গোল, মারাদোনার জার্সি বিক্রি হল ৬৮ কোটি টাকায়!

- Advertisement -

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, শুক্রবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাওয়্রা জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিরাপত্তার বিষয়ে সমস্ত আয়োজন করা হয়েছে বীরেন রায় রোডের বাড়িতে। শোনা যাচ্ছে আগামীকাল ভিক্টরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান শেষ করেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন অমিত শাহ। সেখানে বিজেপির পার্টি অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সারবেন তিনি।

Sourav Ganguly shares stage with Amit Shah day after meeting Bengal Governor; Rohan Jaitley says he will request Bishan Singh Bedi to reconsider Kotla demand

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করতে যান সৌরভ। সেই সময় তাঁর রাজনীতিতে যোগদান ঘিরে জল্পনা শুরু হয়। কিন্তু বৈঠকে তাঁর রাজনৈতিক যোগদানের কথা উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপর  অমিত শাহের সূচি ঘোষণার পরেই সেই জল্পনা প্রবল হয়েছে।

সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ, নজরে শাহের সূচি 

সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ, নজরে শাহের সূচি 
সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ, নজরে শাহের সূচি

বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের কথাব্ররতা ঘিরে রাজনৈতিক মহলে কম জল্পনা হয়নি। শোনা গিয়েছিল সৌরভকে বিজেপি যোগে র প্রস্তাব অবধি দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন বিজেপির জীর্ণ অবস্থার দিনে কর্মীদের চাঙ্গা করতে টনিক হতে পারেন সৌরভ? জল্পনা তুঙ্গে।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর