Hand of God: ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া গোল, মারাদোনার জার্সি বিক্রি হল ৬৮ কোটি টাকায়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মারাদোনা আর বিতর্ক যেন সমার্থক। ‘হ্যান্ড অব গড’ নামক গোলটিও তারই অংশ। যতদিন ফুটবল বেচে থাকবে তাঁর ‘হ্যান্ড অফ গড’ ও বেচে থাকবে সমর্থকদের মনে। আসলে গোলটি ছিল, ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া গোল। অবশ্যই একদল এই গোলটিকে বাচিয়ে রাখবেন বিতর্কের মধ্যে দিয়ে আর একদল বাচিয়ে রাখবেন ফুটবল শৈলির দোহাই দেখিয়ে।

আরও পড়ুনঃ মদের থেকেও তীব্র! রাশিয়ায় গিয়ে ঘোড়ার কী খেলেন অজয় দেবগণ

- Advertisement -

প্রসঙ্গত ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের মুখ দেখেছিল ইংল্যান্ড। ওই ম্যাচে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মারাদোনা স্বয়ং। ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি তিনি করেছিলেন বিতর্কিত ভঙ্গিমায় । হেড করার বদলে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। যাকে ‘হ্যান্ড অব গড’ বলে পরবর্তী কালে আখ্যা দিয়েছিলেন স্বয়ং আর্জেন্টাইন অধিনায়ক।

ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া গোল, মারাদোনার জার্সি বিক্রি হল ৬৮ কোটি টাকায়
ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া গোল, মারাদোনার জার্সি বিক্রি হল ৬৮ কোটি টাকায়

ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া ম্যাচ যে জার্সি পরে খেলেছিলেন মারাদোনা সেটিই উঠেছিল নিলামে। কিংবদন্তির জার্সি বিক্রি হল ৭১ লক্ষ পাউন্ডের বেশি মূল্যে।  আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলারের বিখ্যাত জার্সির দাম উঠল ভারতীয় টাকায় ৬৭ কোটি ৯৮ লক্ষের বেশি। ২০ এপ্রিল থেকে অনলাইনে জার্সির নিলাম শুরু হয়েছিল। শেষ দিন ছিল ৪ মে। এই বিখ্যাত জার্সি পেতে সাতজন আগ্রহ দেখিয়েছিল। শেষপর্যন্ত একটি স্পোর্টস মেমোরাবিলিয়া সংস্থা সেই জার্সিটি কেনে।

ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া গোল, মারাদোনার জার্সি বিক্রি হল ৬৮ কোটি টাকায়

h3

এর আগে এত দাম দিয়ে কোনও স্পোর্টস মেমোরাবিলিয়া বিক্রি হয়নি। ১৮৯২ সালের অলিম্পক ম্যানুস্ক্রিপ্ট বিক্রি হয়েছিল ৮.৮ মিলিয়ন ডলারে। সেটাই সর্বোচ্চ ছিল। এবার সেটাকে চাপিয়ে গেল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ জার্সি।

- Advertisement -
ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া গোল, মারাদোনার জার্সি বিক্রি হল ৬৮ কোটি টাকায়

ইংরেজদের হৃদয় ভেঙে দেওয়া গোল, মারাদোনার জার্সি বিক্রি হল ৬৮ কোটি টাকায়

জার্সিটি গত ৩৫ বছর ধরে ছিল ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের পর মারাদোনা তাঁর সঙ্গেই জার্সিটি বিনিময় করেছিলেন। হজের কাছ থেকে জার্সিটি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিজেদের ফুটবল সংগ্রহশালায় রেখেছিল দু’দশক। চলতি বছরের শুরুরে লন্ডনের একটি নিলাম সংস্থাকে মারাদোনার ওই জার্সিটি বিক্রির দায়িত্ব দেন তিনি। সেটি বিক্রি হল রেকর্ড দামে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর