নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার বিকেলে নবান্নে যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। তবে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সৌরভ কেন? জল্পনা তুঙ্গে।
আরও পড়ুনঃ স্বস্তিতে বাদশা, পাঁচ বছর পর আইনি ঝামেলা থেকে মুক্তি
যদিও এটা সৌজন্য সাক্ষাত বলে জানিয়েছেন ‘মহারাজ’। রবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আইপিএল টুর্নামেন্টে দর্শক অনুমতি চাওয়ার জন্য সাক্ষাত করতে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত সপ্তাহেই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, আগামী ২৭ এবং ২৯ তারিখ প্রথম প্লে অফ এবং এলিমিনেটর রাউন্ডের ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। প্রতিটি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক উপস্থিতি থাকবে। আগামী ২২ মে লিগ পর্যায়ের ম্যাচগুলি আয়োজন করা হবে।
হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সৌরভ, জল্পনা তুঙ্গে

তবে বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছিল। কিত্নু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার কী তবে রাজনীতিতে ফিরছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে এই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



