স্বস্তিতে বাদশা, পাঁচ বছর পর আইনি ঝামেলা থেকে মুক্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ বছর পর আইনি ঝামেলা থেকে মুক্তি। কিং খানের জন্য বিশাল বড় স্বস্তি বয়ে আনল গুজরাট হাইকোর্টের রায়। বলিউডের বাদশা শাহরুখ খানের নামে দায়ের হওয়া ক্রিমিনাল কেস খারিজ করল আদালত।

আরও পড়ুনঃ প্রতিভার নাম উমরান মালিক, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটার থেকে রাজনীতিবিদ

২০১৭ সালে শাহরুখের ‘রইস’ ছবির প্রচার চলাকালীন ভাদোদারা স্টেশনে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। এরপর রেল পুলিশে শাহরুখের নামে অভিযোগ করেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। ভারতীয় দণ্ডবিধির ১৪৭ , ১৪৯ , ৪২৭ , ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছিল শাহরুখ খানের বিরুদ্ধে।

স্বস্তিতে বাদশা, পাঁচ বছর পর আইনি ঝামেলা থেকে মুক্তি

দাঙ্গা বাধানো, অবৈধ জমায়েত , সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর অভিযোগ আনা হয় অভিনেতার বিরুদ্ধে। এই ঘটনায় আইনি ঝামেলায় পড়েছিলেন অভিনেতা। পাঁচ বছরের অপেক্ষা শেষে সেই আইনি ঝামেলা থেকে মুক্তি পেলেন শাহরুখ খান।

স্বস্তিতে বাদশা, পাঁচ বছর পর আইনি ঝামেলা থেকে মুক্তি

গুজরাট হাই কোর্টের বিচারপতি নিখিল কারিয়েলের সামনে কিং খানের আইনজীবী দাবি করেন, স্টেশনে যে হুড়োহুড়ি হয়েছিল তার প্রমাণ পাওয়া যায়নি। আদালত ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখে। তাতেই দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্বস্তিতে বাদশা, পাঁচ বছর পর আইনি ঝামেলা থেকে মুক্তি

স্বস্তিতে বাদশা, পাঁচ বছর পর আইনি ঝামেলা থেকে মুক্তি

এরপরই নানা দিক খতিয়ে দেখে ওই মামলাটি খারিজ করে দেন বিচারপতি। তিনি বলেন, ভদোদরা স্টেশনে ওই ব্যক্তির প্রাণহানির ঘটনায় শাহরুখ কোনওভাবেই দায়ী নন। মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে বাদশা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত