নজরবন্দি ব্যুরোঃ উমরান মালিক! গত আইপিএলে যে প্রতিভার প্রথম প্রকাশ হয়েছিল, তা এখন ডালপালা ছড়িয়ে মহীরুহ হওয়ার অপেক্ষায়। নিয়মিত দেড়শোর বেশি গতিতে বল, সেই সঙ্গে ভাল লাইন-লেন্থ। কাশ্মীরের এই তরুণ পেসার মুগ্ধ করেছেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুনঃ স্বস্তিতে আমজনতা, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে


গত কাল গুজরাটের বিরুদ্ধে তাঁর ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নজর কেড়েছে সকলের। তার সঙ্গেই আইপিএলে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের লড়াইয়ে রয়েছেন জম্মু-কাশ্মীরের এই তরুণ পেসার। তাঁর এই খেল দেখে প্রাক্তন ক্রিকেটাররা তো বটেই, প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন রাজনীতিবিদরাও।

তাকে নিয়ে গাওস্কর বলেন, ‘‘শামি, বুমরা, সিরাজ ও উমেশ থাকায় হয়তো প্রথম একাদশে উমরান সুযোগ পাবে না। কিন্তু ভারতীয় দলের সঙ্গে থাকলে বিরাট কোহলী, রোহিত শর্মাদের সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পারবে। অনেক কিছু শিখবে। সেটা পরে দলের কাজেই লাগবে। তাই ইংল্যান্ড সফরে নির্বাচকদের উমরানকে দলে রাখা উচিত।’’



প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন আবার বলছেন,”সময় নষ্ট না করে এখনই উমরানকে ভারতীয় দলে নেওয়া উচিত। স্রেফ গতি দিয়েই ও ব্যাটারদের শেষ করে দেবে।” রাজনীতিবিদরা পর্যন্ত তাঁর খেলা দেখে মুগ্ধ। কংগ্রেস নেতা শশী থারুর আগেই উমরানের প্রশংসা করেছেন।

প্রতিভার নাম উমরান মালিক, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটার থেকে রাজনীতিবিদ

বুধবারের পারফরম্যান্সর পর আরেক বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমও উমরানের জাতীয় দলে অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছেন। তিনি বলছেন,”উমরান মালিক হ্যারিকেন সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে। দ্রুত ওকে জাতীয় দলে নেওয়া উচিত। আমি বিসিসিআইকে বলব উমরানের জন্য বিশেষ একজন কোচের বন্দোবস্ত করতে।”







