নজরবন্দি ব্যুরোঃ সৌরভ কি রাজনীতিতে আসছেন? শুক্রবার অমিত শাহের বাড়িতে নৈশ্যভোজের পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে। শনিবার সেই প্রশ্নের জবাবে সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, রাজনীতিতে সৌরভ আসবেন কী না সেটা সৌরভ নিজেই বলতে পারবেন। তবে তিনি রাজনীতিতে এলে ভালোই করবেন।


গতকালের নৈশভোজে অমিত শাহের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রজ্যসভার সাংসদ স্বপন মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু সেই আমন্ত্রণে কোনও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে? এর উত্তরে ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, রাজনৈতিক কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে ওই দিন অমিত শাহের সঙ্গে বিজেপি নেতারা উপস্থিত থাকার কথা ছিল।

বৃহস্পতিবার দুই দিনের কর্মসূচিতে কলকাতায় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত আটটা নাগাদ সৌরভের বাড়িতে উপস্থিত হন অমিত শাহ। আড্ডার পর চলে রাজকীয় নৈশভোজ। যা ঘিরে রাজনৈতিক মহলে অঙ্ক কষাকষি শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায় সৌরভের সঙ্গে নিজেই দেখা করতে চেয়েছেন অমিত শাহ।
সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন, মন্তব্য ডোনার

এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানিয়েছেন সৌরভ। তাঁর সঙ্গে অমিত শাহের ২০০৮ সাল থেকে পরিচয়। পরে অবশ্য সেই পরিচয় বাড়তে শুরু করে। এখন অমিত শাহের ছেলের সঙ্গে কাজ করেছেন তিনি।









