Abhishek Banerjee: কয়লা পাচারকাণ্ডে বড় নির্দেশ, গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারকাণ্ডে বড় নির্দেশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শনিবার পাতিয়ালা হাউজ কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে যে কোনও সময় গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।

আরও পড়ুনঃ Dilip Ghosh and Kunal Ghosh: ‘শাহি ভোজে’ আমন্ত্রিত কারা? দিলীপ-কুণাল তুমল তরজা

ইডি সূত্রে খবর, এর আগে একাধিকবার কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। কিন্তু একবারের জন্যেও হাজিরা না দিয়ে হাজিরা এড়িয়ে গেছেন। এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, সুপ্রিম কোর্টে তাঁরা আবেদন জানিয়েছেন। পাল্টা ইডির আইনজীবীর তরফে জানানো হয়েছে, আবেদন জানানো হলেও একবারও শুনানি হয়নি। তাই ইডির দফতরে হাজিরা না দিয়ে মামলাকে প্রভাবিত করছেন তিনি।

whatsapp image 2021 02 23 at 6 23 08 pm jpeg

আদালতে সূত্রে খবর, ২০ অগাস্টের মধ্যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে পাতিয়ালা কোর্টে হাজিরা দিতে হবে। এদিনেই তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি জারি করা হয়েছে।

কয়লা পাচারকাণ্ডে বড় নির্দেশ, অস্বস্তিতে রুজিরা 

কয়লা পাচারকাণ্ডে বড় নির্দেশ, অস্বস্তিতে রুজিরা 
কয়লা পাচারকাণ্ডে বড় নির্দেশ, অস্বস্তিতে রুজিরা

এর আগে একাধিকবার কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। দুই দফায় অভিষেককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু একইসঙ্গে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে। কিন্তু বারবারই হাজিরা এড়িয়ে গেছেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডে বহু কোটি টাকার লেনদেন হয়েছে। এই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তলব করে ইডি। কয়লা কেলেঙ্কারিতে অভিষেককে জেরা করতে চেয়ে অভিষেক ও রুজিরার কাছে নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়।

অন্যদিকে, অভিষেক,রুজিরা আদালতের দ্বারস্থ হয়ে জেরা কলকাতায় করার জন্য আবেদন জানান। পরবর্তীতে সেই আবেদন দিল্লি হাইকোর্টে খারিজও হয়ে যায়। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রুজিরা। কিন্তু মামলার শুনানি হয়নি। তাই বিপাকে পড়তে হয়েছে রুজিরাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত