মঙ্গলবার থেকে কৃষক ইস্যুতে সিঙ্গুরে ধর্নায় বিজেপি -র কিষাণ মোর্চা।নিম্নচাপ এবং ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সরকারের তরফে মেলেনি ক্ষতিপূরণ। এই ইস্যুকে সামনে রেখে আগামী তিন দিন ধর্নায় বসতে চলেছে বিজেপি।
২০০৬ থেকে ২০০৭ সালে সিঙ্গুরের কৃষকদের পক্ষ নিয়ে একটানা অনশনের বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার মমতার অনশন ভাঙাতে উপস্থিত হয়েছিলেন রাজনাথ সিং। এবার কৃষক ইস্যুতে মমতার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে বিজেপি। আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর সিঙ্গুরে ধর্নায় বসছে গেরুয়া শিবির।
"তৃণমূলকে সমর্থন করুন অতীতের কথা ভেবে", সিঙ্গুর থেকে রবীন্দ্রনাথকে স্পষ্ট বার্তা মমতার। তৃণমূলের টিকিট পাননি। বরং সেখান থেকে দল প্রার্থী করেছেন তাঁরই বিরোধী বলে পরিচিত বেচারাম মান্নাকে।