Singur: কৃষক ইস্যুতে সিঙ্গুরে ধর্নায় বিজেপি, মোতায়েন ব্যাপক পুলিশ বাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার থেকে কৃষক ইস্যুতে সিঙ্গুরে ধর্নায় বিজেপি -র কিষাণ মোর্চা।নিম্নচাপ এবং ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সরকারের তরফে মেলেনি ক্ষতিপূরণ। এই ইস্যুকে সামনে রেখে আগামী তিন দিন ধর্নায় বসতে চলেছে বিজেপি। বেছে নেওয়া হয়েছে আন্দোলনের মাতৃভূমি সিঙ্গুরকে।

আরও পড়ুনঃ কৃষক ইস্যুতে মমতার ওপর চাপ, সিঙ্গুরে ধর্নায় বসছে বিজেপি

বিজেপির তরফে ধর্না মঞ্চের এখনও অবধি কোনও তোরজোড় নেই। তবে ওই জায়গায় মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। বিজেপির তরফে জানানো হয়েছে, আগামীকাল রাতে ধর্নার অনুমতির জন্য আবেদন জানানো হয়। কিন্তু এখনও অবধি মেলেনি অনুমোদন। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, সরকারের পুলিশ বাধা দিতে এলেও তাকে উপেক্ষা করেই ধর্নায় বসবেন তাঁরা।

বিজেপির তরফে এই কর্মসূচীর কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিন দিনের ধর্নায় উপস্থিত থাকার কথা একাধিক রাজ্য স্তরের নেতাদের। উপস্থিত থাকবেন কৃষক মোর্চার সভাপতি মহাদেব সরকার। বিজেপির বক্তব্য, ঘুর্ণিঝড় এবং নিম্নচাপের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এবিষয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা। রাজ্যপাল যাতে বিষয়ে সরকারের ওপর চাপ তৈরি করে সেই প্রয়াস করছে বিজেপি।

বিজেপির এই কথায় ২০০৬ এবং ২০০৭ এর স্মৃতি রোমান্থন করছে রাজনৈতিক মহল। বাম জমানায় সিঙ্গুর নিয়ে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরাট পরিকল্পনার পথে কাঁটা হয়েছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটানা আন্দোলন এবং অনশনের কারণে সিঙ্গুর থেকে ন্যানো কারখানার তল্পী গুটিয়ে পালাতে হয়েছিল রতন টাটাকে। জমি অধিগ্রহণ নিয়ে মমতার সেই আন্দোলনে পাশে দাঁড়িয়েছিল বিজেপি। মমতার অনশন মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাজনাথ সিং। পরে সিঙ্গুরের সেই রাস্তা ধরেই ক্ষমতার রাস্তা খুঁজে পান তৃণমূল সুপ্রিমো।

কৃষক ইস্যুতে সিঙ্গুরে ধর্নায় বিজেপি, চাপে মমতা 

কৃষক ইস্যুতে সিঙ্গুরে ধর্নায় বিজেপি, চাপে মমতা 
কৃষক ইস্যুতে সিঙ্গুরে ধর্নায় বিজেপি, চাপে মমতা

সময় বদলে এখন বিজেপি এবং তৃণমূল উভয়ের দুই মূল প্রতিপক্ষ। রাজ্যের বিরোধী দলের ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। এবার মমতাকে চাপে ফেলাই প্রধান উদ্দেশ্যে গেরুয়া বাহিনীর। কিছু দিন আগে কৃষক ইস্যুতে সরকারের সমালোচনা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বুমেরাং হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত