বিজেপির প্রার্থী হতেই ‘মাস্টারমশাইয়ের’ বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল সিঙ্গুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির প্রার্থী হতেই ‘মাস্টারমশাইয়ের’ বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল সিঙ্গুর। তাঁর বদলে তৃণমূল টিকিট দিয়েছিল বেচারাম মান্নাকে। যার জেরে ক্ষোভে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন নব্বই ছুঁইছুঁই সিঙ্গুরের প্রিয় মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিজেপিতে যোগদানের মাত্র ৬ দিনের মাথায় তার পুরস্কারও পেলেন তিনি।

আরও পড়ুনঃ নিহত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর, ভাঙা পায়েই খেলবেন রাজ্যজুড়ে! হুঁশিয়ারি মমতার।

আজ বিজেপি তাঁকে বেচারামের বিরুদ্ধে সিঙ্গুরেই প্রার্থী করেছে। অর্থাৎ তাঁর লড়াই সেই বেচারামের বিরুদ্ধে। তবে তাল কেটেছে তাঁর প্রিয় সিঙ্গুরবাসীরা। মাস্টারমশাই প্রার্থী হতেই সিঙ্গুরের বিজেপি সমর্থকরা ক্ষোভ ফেটে পড়েন। তাঁকে সিঙ্গুরের প্রার্থী হিসাবে মানতে নারাজ বিজেপি কর্মীরা। গো ব্যাক রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্লোগান ওঠে এদিন। বিজেপি কর্মীরা রাস্তায় নেমে দলের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শুরু করেন। বিজেপি কর্মীদের বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিস। কেন বিক্ষোভ!

বিজেপি কর্মীদের বক্তব্য, মাত্র ছদিন আগে এসে দলে যোগ দেওয়া কাউকে প্রার্থী করলে দলের সিদ্ধান্ত তাঁরা মানবেন না। এতদিন ধরে সিঙ্গুরে যাঁরা বিজেপির পতাকা হাতে লড়াই করছেন তাঁদের কথা দলের ভাবা উচিত ছিল। আজ রবীন্দ্রনাথ বলেন, “আমার সিম্বল বদলেছে। তবে আদর্শ, সত্ত্বা বদলায়নি। আমার লড়াই মানুষের জন্য। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তৃণমূল। তাই আমি বিজেপিতে এসেছি। মানুষের ভাল হয় যাতে সেটাই আমি করব।” প্রসঙ্গত প্রসঙ্গত, তৃণমূলের বেচারাম মান্নার সাংগঠনিক দক্ষতা সর্বজনবিদীত। অন্যদিকে, স্বচ্ছ ভাবমূর্তির জন্য সিঙ্গুরের মানুষের বিশ্বাস অর্জন করেছেন মাস্টারমশাই।

বিজেপির প্রার্থী হতেই ‘মাস্টারমশাইয়ের’ বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল সিঙ্গুর। তাই দুই জুজুধানের লড়াইয়ে পদ্ম ফুটবে নাকি ঘাস্ফুল তা সময়ই বলবে। তবে আন্দোলনের মাটি বলে পরিচিত সিঙ্গুর আপাতত কোমর বেঁধে তৈরি হচ্ছে টানটান লড়াই দেখার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত