বুধবার বেলা ১ টা নাগাদ জেলা বামফ্রণ্টের তরফে এই মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এবার শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের মাধ্যমে নিজেদের দূর্গ ফেরাতে চাইছে বামফ্রন্ট। মহকুমা নির্বাচনে ঘুরবে মোড়! তাই ভেবচিন্তে প্রার্থী প্রকাশ করা হয়েছে বলেই জানিয়েছেন জীবেশ সরকার।
উত্তরবঙ্গে শুরু বিজেপি কোন্দল। এবার শিলিগুড়িতে জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। সেখানে স্পষ্ট করে লেখা আনন্দময় বর্মনের একনায়কতন্ত্র মানছি না মানব না। আনন্দময় বররমনকে হটাও শিলিগুড়িতে বিজেপিকে বাঁচাও।
গত বছর থেক ১৮১ টি হিংসার ঘটনা ঘটেছে। সেখানে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। এখন দেশজুড়ে কিছু হলেই এখন দিদি তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি পাঠাচ্ছে। অথচ বগটুই এবং হাঁসখালির ঘটনায় কেন সত্যানুসন্ধান কমিটি পাঠাল না। বীরভূমের মানুষ কী রাজ্যের মানুষ নয়?
শিলিগুড়িতে জমি মাফিয়াদের ধরপাকড় শুরু হতেই অভিযুক্তের তালিকায় উঠে এল দুই সিপি(আই)এম নেতার নাম। ঘটনার পরেই নড়েচড়ে বসল দার্জিলিং জেলা বামফ্রন্ট। জেলা বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, দোষী প্রমাণিত হলে দায়ী নিজেই। দল কোনওমতেই দায়ী নয়। অথবা দলকে কোনমতেই দায়ী করা যাবে না।
সেখানকার এক মিষ্টি ব্যবসায়ীর কথায়, আগে যে ক্রেতা তিনশো প্যাকেট মিষ্টির অর্ডার দিতেন এখন সেটিই কমিয়ে এনেছেন পঞ্চাশের কাছাকাছি। উল্লেখ্য নতুন বছরের কথা মাথায় রেখেই ক্রেতাদের আশার খোলা হয়েছিল একাধিক রেস্তোরাঁ। বর্তমান পরিস্থিতির জেরে প্রবল অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। অনেকেই বলছেন আগামীকালের বিক্রির অনুপাতেই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। সবমিলিয়ে বাঙালির এই উৎসবের আগে মেজাজে নেই শিলিগুড়িতে।