বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনে ট্রাক চালকরা। আজ শিলিগুড়ি শহরে ইন্ডিয়ান অয়েল এর ট্রাক ড্রাইভাররা বকেয়া বেতনের দাবিতে ও পুজোর বোনাসের দাবিতে আন্দোলন করেন।
মরার আগে মরেন নি তিনি, পুষ্পবৃষ্টিতে স্নান করে বাড়ি ফিরলেন অশোক ভট্টাচার্য। টানা ২১ দিনের লড়াইয়ের পর মারণ ভাইরাস কে ঘায়েল করে বাড়ি ফিরে এলেন শিলিগুড়ির সিপিআইএম বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক ইনষ্পেকটার এবং একজন কনষ্টেবল আজ করোনা আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি হলেন।আজ ওই দুজনের একজনকে দিশান হাসপাতালে এবং অন্য আরেকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।আজ এই দুজনের করোনা আক্রান্ত হবার খবরে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।