শিলিগুড়ি কমিশনারেটে করোনা আক্রান্ত ২ পুলিশ কর্মী!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, দার্জিলিংঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক ইনষ্পেকটার এবং একজন কনষ্টেবল আজ করোনা আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি হলেন।আজ ওই দুজনের একজনকে দিশান হাসপাতালে এবং অন্য আরেকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।আজ এই দুজনের করোনা আক্রান্ত হবার খবরে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।ওই ইনষ্পেকটার আগে ভক্তিনগরে কর্মরত ছিলেন,পরে তার পদোন্নতি হয় এবং তিনি পুলিশ কমিশনারেটে যোগদান করেন।

পুলিশ কমিশনারেটে করোনা আক্রান্ত হবার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় একের পর এক ফোন আসতে থাকে কমিশনারেট অফিসে।এদিকে ওই দুজনের করোনা আক্রান্ত হবার পরে কমিশনারেট বন্ধ রাখা হবে কি না তা নিয়েও কথা উঠছে।তবে এদিন সকালে দমকলকে দিয়ে পুরো কমিশনারেটকে সানেটাইজ করিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, শিলিগুড়ির ৩ নং ওয়ার্ডে এক করোনা সংক্রমনিত ব্যক্তির পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ৩নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, বুধবার রাতে ৩ নম্বর ওয়ার্ডে একজন করোনা আক্রান্ত হন।ঘটনার খবর পেয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করেন ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সন্তোষ সাহা।কমিটির তরফে ১ মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার বলেন, ওই পরিবারটিকে ১ মাসের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে।আগামীতে যদি কোনোরকম সাহায্যের প্রয়োজন হয় তবে যথাসম্ভব সাহায্য করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর