পোস্ট অফিসে লিঙ্ক নেই টানা সাতদিন, ভুগছেন গ্রাহকেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ পোস্ট অফিসে লিঙ্ক নেই টানা সাতদিন, ভুগছেন গ্রাহকেরা। গত সাত দিন ধরে শিলিগুড়ি পোস্ট অফিসের অবস্থা অচল হয়ে আছে অথচ কারো কোন ভ্রুক্ষেপই নেই পরিসেবা ঠিক করবার ব্যাপারে।করোনা আবহে বেশী লোকের সমাগম হওয়া নিষিদ্ধ হলেও শিলিগুড়ি হেড পোস্ট অফিস তার ব্যাতিক্রম।

আরও পড়ুনঃ জোড়া কৃষিবিলের প্রতিবাদে “রেল রোকো” বিক্ষোভ শুরু করলেন পাঞ্জাবের কৃষকরা।

লিঙ্ক না থাকায় প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের কাছে টাকা তোলা প্রায় অসম্ভব হয়ে গেছে,একদিনের কাজ দু তিন দিনেও করানো যাচ্ছে না,বার বার এসে ঘুরে চলে যাচ্ছেন পোস্ট অফিসের অলপ বয়ষ্ক থেকে বেশী বয়োসী গ্রাহকেরা।যারা তিন থেকে পাঁচ তারিখের মধ্যে তাদের পেনশন তোলেন তাদের আরো টাকা তুলতে চলে যাচ্ছে ছয় থেকে সাতদিন।

আরও পড়ুনঃ ক্ষতি সামলাতে উদ্যোগ নবান্নের, করোনা পরিস্থিতিতে বাড়লো ব্যয় সংকোচের সময়সীমা।

পোস্ট অফিসে লিঙ্ক নেই টানা সাতদিন, ভুগছেন গ্রাহকেরা। এক বয়ষ্ক মহিলা গ্রাহক জানালেন একদিনের কাজ হচ্ছে সাতদিনে ফলে সমস্যা দিনের পর দিন বাড়ছে। শিলিগুড়ি পোস্ট অফিসের পোস্ট মাষ্টারকে এই বিষয়ে জিঞ্জাসা করলে তিনি জানালেন আমি শুনেছি গ্রাহকদের সমস্যা চলছে,আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা মেটানোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর