ক্ষতি সামলাতে উদ্যোগ নবান্নের, করোনা পরিস্থিতিতে বাড়লো ব্যয় সংকোচের সময়সীমা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্ষতি সামলাতে উদ্যোগ নবান্নের, বিশ্বজুড়ে প্রায় কয়েক মাস ধরেই জারি করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে রাজ্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করল সরকারি খরচে রাশ টানার। মেয়াদ বাড়ানো হলো আগামী ৩১ শে মার্চ পর্যন্ত। রাজ্যের অর্থ দপ্তর গত ২ এপ্রিল জারি করে একটি বিজ্ঞপ্তি।

আর পড়ুনঃ দেশে করনার সর্ব শেষ পরিস্থিতি।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় খরচে‌ রাশ টানার বিষয়টি। বিধি নিষেধ জারি করা হয় নতুন কোন প্রকল্পে হাত দেওয়ার ক্ষেত্রে। তবে ছাড় দেওয়া হয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়‌ যেকোনো খরচের ক্ষেত্রে অনুমতি নেওয়া বাধ্যতামূলক অর্থ দপ্তরের‌ থেকে। এও বলা হয় সেই বিজ্ঞপ্তিতে একান্ত প্রয়োজনীয় না হলে সে অর্থ দেওয়া হবে কিনা তাও খতিয়ে দেখা হবে।

ক্ষতি সামলাতে উদ্যোগ নবান্নের, প্রথমে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল ব্যয় সংকোচনের সিদ্ধান্ত বহাল রাখা হবে ৩০ শে জুন পর্যন্ত। তবে ব্যয় সংকোচের সময়সীমা বৃদ্ধি পেল অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তিতে। সেক্ষেত্রে অন্যান্য ব্যায় হ্রাসের সিদ্ধান্ত বহাল থাকবে আগামী ৩১ শে মার্চ পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর