নজরবন্দি ব্যুরো: দেশে করনার সর্ব শেষ পরিস্থিতি। দেশে ফের গত ২৪ ঘণ্টায় প্রায় ৮৭ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আজকের বুলেটিনে দৈনিক সংক্রামিতের সংখ্যা ৮৬ হাজার ৫০৮ জন। দেশে করোনা সংক্রমণ ৫৭ লাখের গণ্ডি পেরিয়ে গেছে। বুলেটিন অনুযায়ী, মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন। করোনা অ্যাকটিভ কেসও বাড়ছে ভারতে।
আর পড়ুনঃ আজও মৃত্যু ৬১ জনের। ফের ২৫ হাজার ছাড়াল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।


এক্টিভ রোগী -৯৬,৮৩,৭৭ জন দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত – ৮৩,৩৪৭ জন। গত সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা কমলেও দেশে করোনায় মৃতের সংখ্যাটা আগের মতোই উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের।
ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১ হাজার ১৪৯ জন। অপর দিকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮৯,৭৪৬ জন।ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৯ শতাংশ রোগীর। তবে এই নিয়ে টানা ৬ দিন নতুন আক্রান্তের থেকে বেশি হল করোনাজয়ীর সংখ্যা। ফলে এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৮ জন।
দেশে করনার সর্ব শেষ পরিস্থিতি। এদিকে গত কয়েকদিন সংক্রমণ কমার জন্য অনেকেই পরীক্ষার হারকে দাবি করছিলেন। তবে, আজ পরীক্ষার সংখ্যাও বেড়ে প্রায় ১২ লক্ষ হয়েছে। সব মিলিয়ে ভারতে ৬.৭৪ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট হয়েছে এখন পর্যন্ত।









