জোড়া কৃষিবিলের প্রতিবাদে “রেল রোকো” বিক্ষোভ শুরু করলেন পাঞ্জাবের কৃষকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জোড়া কৃষিবিলের প্রতিবাদে “রেল রোকো” বিক্ষোভ শুরু করলেন পাঞ্জাবের কৃষকরা । আজ থেকে শুরু তিনদিন চলবে এই বিক্ষোভ । লোকসভার বাদল অধিবেশনে পাশ হওয়া জোড়া কৃষিবিলের প্রতিবাদে বিরোধীদের পাশাপাশি এর আগেও ক্ষোভে ফেটে পরেন দেশের অন্যান্য কৃষক সংগঠনগুলি ।

আর পড়ুনঃ দেশে করনার সর্ব শেষ পরিস্থিতি।

এমনকি পাঞ্জাবে যুব কংগ্রেসের নেতারা ট্রাক্টর হাতে নিয়ে মিছিল করেন। গত সপ্তাহে কৃষাণ মুজদুর সংঘর্ষ কমিটি জেনারেলের সেক্রেটারি , সারন সিং পান্ধের জানিয়েছিলেন, আগামী ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত ‘রেল রোকো ‘ করে বিক্ষোভ দেখাবেন তাঁরা । হরিয়ানাতেও একই ছবি চোখে পড়ে।

সার্বিকভাবে সরকারের এই বিলের বিরুদ্ধে কৃষকদের যে প্রতিবাদ তাঁকে হাতিয়ার করার মরিয়া চেষ্টা করছে কংগ্রেস। এছাড়াও এই বিলের অন্য একটি কৃষক সংগঠন আগামী ২৫ তারিখ রাজ্য বন্ধের ডাক দিয়েছেন। অন্যদিকে ,গতকাল বিকেলে ১৮টি বিরোধী দলের প্রতিনিধি হিসেবে কংগ্রেসের রাজ্যসভার দলনেতা রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে দেখা করতে যান। তাঁর দাবি, এই কৃষিবিলগুলি পাশ করানো হয়েছে অসাংবিধানিকভাবে।

জোড়া কৃষিবিলের প্রতিবাদে “রেল রোকো” রাষ্ট্রপতির কাছে আজাদের অভিযোগ, এই বিলটি পাশ করানোর সময় রাজ্যসভায় শুধু যে সঠিক পদ্ধতিতে ভোটাভুটি হয়নি তাই নয়, ধ্বনিভোটেও বেনিয়ম হয়েছে। কোভিন্দকে আজাদ বলেন,”ভোট গণনা হয়নি। ধ্বনিভোট নেওয়া হয়নি। গণতন্ত্রের মন্দিরেই সংবিধান পদদলিত।” রাষ্ট্রপতির কাছে বিরোধীদের অনুরোধ, এই বিল বেআইনিভাবে পাশ করানো হয়েছে। যদিও কৃষিবিল নিয়ে মোদী সরকার যথেষ্ট আশাবাদী । তাঁর কথায় , এতে আখেরে লাভ হবে কৃষকদেরই । কিন্তু তা মানতে নারাজ বিরোধীরা এবং কৃষক সংগঠনগুলি ।

এখনও দেশ জুড়ে এই বিল নিয়ে চাপান উতোর চলছে । রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের সামনে বিক্ষোভ দেখানোয় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কংগ্রেসের রাজীব সাতভ সহ প্রতিবাদী আট জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কাজ হইনি তাতে। তাই এবার পথে নেমেছেন কৃষকরাই ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত