দোষী প্রমাণিত হলে দায়ী নিজেই, শিলিগুড়ির জমি মাফিয়াকাণ্ডে জানাল বামফ্রন্ট  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিলিগুড়িতে জমি মাফিয়াদের ধরপাকড় শুরু হতেই অভিযুক্তের তালিকায় উঠে এল দুই সিপি(আই)এম নেতার নাম। ঘটনার পরেই নড়েচড়ে বসল দার্জিলিং জেলা বামফ্রন্ট। জেলা বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, দোষী প্রমাণিত হলে দায়ী নিজেই। দল কোনওমতেই দায়ী নয়। অথবা দলকে কোনমতেই দায়ী করা যাবে না।

আরও পড়ুনঃ Mamata Banerjee: অবশেষে খুশির খবর, ঈদের দিনে হবু শিক্ষকদের ফোন মমতার

ইতিমধ্যেই শিলিগুড়িতে জমিমাফিয়াদের ধরপাকড় শুরু হয়েছে। অভিযোগ, মহানন্দের নদী চরেই লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে জমি। এমনকি ক্রেতাদের জন্য বোল্ডার ফেলে সেতুও নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।  ঘটনায় দুই সিপি(আই)এম নেতার নাম উঠে আসছে। নাম জড়িয়েছে সিপি(আই)এমের প্রাক্তন রাজ্য সম্পাদকমণ্ডলীতে থাকা জীবেশ সরকারের। জীবেশ সরকারকে গ্রেফতার করা হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বামফ্রন্ট।

Bengal Elections: Red Deluge in Siliguri as Youth Pour Out in Support of CPI(M)'s Ashok Bhattacharya | NewsClick

মঙ্গলবার সাঙ্গাব্দিক বৈঠক সমন পাঠক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে দলের কোন যোগাযোগ নেই। কেউ যদি দোষী হয়ে থাকে তবে তাঁর নিজের ব্যাপারের জন্য বামফ্রন্ট কোনওভাবেই দায়ী থাকবে না। দার্জিলিং জেলা বামফ্রন্ট চিরকাল গরীব মানুষের সাথে ছিল আছে এবং থাকবে।

এদিন নুরুল ইসলাম জানান, করোর নামে কিছু বললেই সে দোষী হয়ে যায় না। আগে প্রমান করুক তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। তবে প্রমাণ করতে হবে উনি সত্যি সত্যি দোষী। তারপরেই আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।

দোষী প্রমাণিত হলে দায়ী নিজেই, সাফ বক্তব্য বামফ্রন্টের 

দোষী প্রমাণিত হলে দায়ী নিজেই, সাফ বক্তব্য বামফ্রন্টের 
দোষী প্রমাণিত হলে দায়ী নিজেই, সাফ বক্তব্য বামফ্রন্টের

জমি মাফিয়া কেলেঙ্কারিতে সিপিএমের দুই নেতার জড়িত থাকবার বিষয়ে কিছু বলতে চাননি প্রাক্তন সিপি(আই)এম বিধায়ক অশোক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, প্রমাণ না পেয়ে কাউকেই দোষী সাব্যস্ত করা যায় না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত