Siliguri: শিলিগুড়িতে জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার, আরও বাড়ছে অস্বস্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরবঙ্গে শুরু বিজেপি কোন্দল। এবার শিলিগুড়িতে জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। সেখানে স্পষ্ট করে লেখা আনন্দময় বর্মনের একনায়কতন্ত্র মানছি না মানব না। আনন্দময় বর্মনকে হটাও শিলিগুড়িতে বিজেপিকে বাঁচাও।

আরও পড়ুনঃ অভাব, দীর্ঘ ৭ মাস টাকা পাঠাননি স্বামী, ৩ সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষ খেলেন মা

এমনিতেই বিজেপি সাংগঠনিক কার্যকলাপে অসন্তুষ্ট দলের নেতারাই। এবার অসন্তোষের অভিযোগ উঠেছে জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, নিজের বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দুর্বলতা ঢাকার আপ্রাণ চেষ্টা করে চলেছেন বিজেপির জেলা সভাপতি আনন্দময় বর্মন । তবে এই জেলা সভাপতিকে তাঁরা আর গ্রহণ করতে নারাজ। তবে এই পোস্টার আদৌ বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ।

দার্জিলিং মোড় এর যানজটের সমস্যা মেটানোই প্রাথমিক লক্ষ্য আনন্দময়ের - Solve The Problem Of Traffic Jam Of Darjeeling More Is Primary Target Of Anandamay Barman Of Bjp - Aaj Tak Bangla

এমনিতেই শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা বামেদের গড় বলেই পরিচিত। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বামেদের দূর্গ সামলেছেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসা পরেও নিজের দূর্গ টিকিয়ে রেখেছিলেন অশোক। ২০১৯ এর পর থেকে শিলিগুড়িতে রাজনৈতিক পালাবদল ঘটতে শুরু করে। পাহাড় সহ সমতলে বাড়তে শুরু করে বিজেপির দাপট। গত বিধানসভা নির্বাচনে মাটিগাড়া নকশালবাড়ি এবং শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক আসনে জয়লাভ করে বিজেপি। এখন আবার সেই বিজেপির অন্দরে কলহ দেখা দিতেই রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে।

শিলিগুড়িতে জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার, চরম অস্বস্তিতে বিজেপি 

শিলিগুড়িতে জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার, চরম অস্বস্তিতে বিজেপি 
শিলিগুড়িতে জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার, চরম অস্বস্তিতে বিজেপি

যদিও এবিষয়ে মুখ খোলেননি স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকি কোনও প্রতিক্রিয়া মেলেনি আনন্দময় বর্মনের তরফেও। কিন্তু বিজেপির এই দ্বন্দ্বের ফলে আসন্ন শিলিগুড়ি মহকুমা নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত