অভাব, দীর্ঘ ৭ মাস টাকা পাঠাননি স্বামী, ৩ সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষ খেলেন মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদের সেরিনা বিবির বিয়ে হয়েছিল বীরভূমের কিন্নাহার থানার কালী নগরে। স্বামী বাড়িতে থাকতেন না তিনি কাজ করছেন আরবে। দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে কোনরকমে দিন গুজরান করতেন সেলিনা।

আরও পড়ুনঃ এবার লকেট চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন তৃণমূলে? মুখে কুলুপ এঁটে মুচকি হাসলেন বাবুল!

কিন্তু দীর্ঘ সাত মাস আরব থেকে স্বামী কোন টাকা পয়সা পাঠাননি। অভাব বড় দায়। আর এই অভাবের তাড়নায় সংসার চালানো তার কাছে কষ্টসাধ্য হয়ে বসেছিল। আর তারপরেই নিজের মনে ঠিক করে নিলেন এই ভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। তাই সেই আর্থিক অনটন সহ্য করতে না পেরে তিন সন্তানকে বিষ খাওয়ালেন এবং মা নিজে বিষ খেলেন।

অভাব, দীর্ঘ ৭ মাস টাকা পাঠাননি স্বামী

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের কিন্নাহার থানার কালিনগর গ্রামে। পুলিশ সূত্রে খবর পরিবারের চার সদস্যকে বিষ খাওয়ানো হয়েছে। তাদের মধ্যে ইতিমধ্যে দুজন মারা গিয়েছে। সিরিনার দুই মেয়ে মারা গিয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেরিনা এবং তার ছোট ছেলে ইরফান।

2 35

তারা ভর্তি আছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সাত মাস টাকা পাঠান নি স্বামী। এই নিয়ে প্রতিদিন তাদের মধ্যে ফোনে ঝগড়া হতো। শুক্রবার সন্ধ্যায় তেও হয়েছিল ঝগড়া এরপর চরম সিদ্ধান্ত নেন সেলিনা বিবি। ছেলেমেয়েকে কীটনাশক খাইয়ে নিজে বিষ পান করেন।

3 32

অভাব, দীর্ঘ ৭ মাস টাকা পাঠাননি স্বামী, ৩ সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষ খেলেন মা

গ্রামের প্রতিবেশীরা এই অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে ডাক্তাররা দুই মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর