এবার লকেট চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন তৃণমূলে? মুখে কুলুপ এঁটে মুচকি হাসলেন বাবুল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাবুল সুপ্রিয়র তৃণমূলের যোগদানের পর থেকেই সবচেয়ে দলবদলের সম্ভাবনা চাগার দিয়েছিল হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। মনে করা হচ্ছিল লকেটের তৃণমূলে যোগদান এখন আর সময়ের অপেক্ষা৷ যদিও বিষয়টিকে মিথ্যে রটনা বলেই এড়িয়ে গেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ শুক্রবার সেই বাবুল সুপ্রিয়র একটি ট্যুইট জল্পনা বাড়িয়েছে।

আরও পড়ুনঃ বাম-রাম ঘুরে এবার তৃণমূলে খগেন, দিদির দলে নাম লেখাবেন জুনের দ্বিতীয় সপ্তাহে!

এবার লকেট চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন তৃণমূলে? মুখে কুলুপ এঁটে মুচকি হাসলেন বাবুল!
এবার লকেট চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন তৃণমূলে? মুখে কুলুপ এঁটে মুচকি হাসলেন বাবুল!

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি বক্তব্য উদ্ধৃত করে বাবুলের ট্যুইট, “মাননীয়া লকেট চট্টোপাধ্যায় বলছেন “বিজেপি যে সম্মান দিয়েছে তারপর দলবদল করার কোনও প্রশ্নই ওঠেনা।যাঁরা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন তাঁরা অসম্মানের সঙ্গে রয়েছেন।বাবুল সুপ্রিয় তৃণমূলে গিয়ে কী পেয়েছেন?এখনও দ্বিতীয় একাদশেই রয়ে গিয়েছেন”। এরপরেই জল্পনা উস্কে বাবুলের মন্তব্য, “আমি বরং চুপই থাকি। কি বলো লকেট?” সঙ্গে একটি স্মাইলি ইমোজি। কোন বিষয়টি চেপে গেলেন বাবুল?

Modi Shah 1

সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর দলবদলের পর থেকেই রাজ্য রাজনীতিতে তিন বিজেপি সংসদ কে নিয়ে আলোচনা তুঙ্গে। সেই তালিকায় রয়েছেন সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায় এবং খগেন মুর্মু। এছাড়াও একাধিক বিজেপি নেতারাও রয়েছেন এই তালিকায়। শোনা যাচ্ছিল, লকেট খুব শীঘ্রই দলবদল করতে পারেন।

এবার লকেট চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন তৃণমূলে? মুখে কুলুপ এঁটে মুচকি হাসলেন বাবুল!

Babul 1

শুক্রবার দলের কর্মসূচিতে লকেট চট্টোপাধ্যায়কে এই প্রশ্ন করে বসেন দলের কর্মীরাই৷ সেখানে মেজাজ হারান লকেট৷ দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা চুপ করুন। আমি তৃণমূলে যাচ্ছি এরকম ইঙ্গিত আপনারা পেয়েছেন নাকি? দলবদল প্রসঙ্গে সপাটে না জবাব আগেও দিয়েছিলেন অর্জুন সিং। তিনি এখনও তৃণমূলে। সেই রাস্তা ধরে কী লকেটও ফিরছেন তৃণমূলে? প্রশ্ন রাজনৈতিক মহলের৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর